দু’মাসের মধ্যে তৃতীয় দুর্ঘটনা, রেসিং ট্র্যাকেই উল্টে গেল গাড়ি, এবারেও প্রাণে বাঁচলেন অজিত কুমার

খন স্পেনের ভ্যালেন্সিয়ায় কার রেসিং প্রতিযোগিতা চলছে, অজিত কুমার সফলভাবে খেলার রাউন্ড শেষ করে তিনি ১৪ নম্বর স্থানে উঠেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রেসিং প্রতিযোগিতায় দুর্ঘটনার কবলে দক্ষিণী সুপারস্টার অজিত কুমার। স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি হাই-স্পিড রেসিং ইভেন্ট, পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জ চলাকালীন অজিত কুমার আবারও ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন। মাত্র দুই মাসের মধ্যে তৃতীয়বার রেসিং দুর্ঘটনার মুখোমুখি হলেন তামিল অভিনেতা। এর আগে পর্তুগালে এস্টোরিলে মোটরস্পোর্ট রেসিং প্রতিযোগিতা র আগে অনুশীলন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটান তিনি। সেখানেও স্বল্পের জন্যে রক্ষা পান অভিনেতা।কিন্তু তাঁর গাড়ি দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। এর আগে জানুয়ারিতে দুবাই অটোড্রোমে অনুশীলনের সময়েও একইভাবে দুর্ঘটনার সম্মুখীন হন অজিত কুমার। সেখানেও তাঁর গাড়ি ভেঙেচুরে যায় এবং তিনি স্বল্পের জন্যে রক্ষা পান।

এবার স্পেনেও রেসিং অনুশীলন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন অজিত কুমার। সোশ্যাল মিডিয়ায় অজিতের ম্যানেজার সুরেশ চন্দ্র দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রেস ট্র্যাকে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর অজিতের গাড়িটি বেশ কয়েকবার উল্টে যাচ্ছে। তবে তিনি অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন। আর একটু অসাবধানতা ঘটলেই বিপদ অনিবার্য ছিল। তিনি লিখেছেন, “এখন স্পেনের ভ্যালেন্সিয়ায় কার রেসিং প্রতিযোগিতা চলছে, অজিত কুমার সফলভাবে খেলার রাউন্ড শেষ করে তিনি ১৪ নম্বর স্থানে উঠেছেন। কিন্তু অজিতের ৬ষ্ঠ রাউন্ডটি দুর্ভাগ্যজনক ছিল। অন্যান্য গাড়ির কারণে ২ বার দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। কিন্তু তাঁর কোনও দোষ ছিল না। প্রথমবার দুর্ঘটনা সত্ত্বেও তিনি ট্র্যাকে ফিরে এসেছিলেন। কিন্তু দ্বিতীয়বার আবার দুর্ঘটনা ঘটলে তিনি আর ট্র্যাকে ফিরতে পারেন নি। তবে তিনি অক্ষত অবস্থায় গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন, তাও দৌড় চালিয়ে গিয়েছিলেন। সকলের প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”

 

এই ভয়াবহ দুর্ঘটনার পর, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ অল্প সময়ের মধ্যে তৃতীয় দুর্ঘটনার সম্মুখীন হলেন তিনি।কর্মক্ষেত্রে, অজিতকে সম্প্রতি তামিল অ্যাকশন থ্রিলার ভিদামুয়ার্চিতে দেখা গিয়েছিল এবং এটি পরিচালনা করেছেন মাগিজ থিরুমেনি। ছবিটি বক্সঅফিসে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। ৫৪ বছর বয়সী এই অভিনেতাকে পরবর্তীতে ‘গুড ব্যাড আগলি’ ছবিতে দেখা যাবে এবং এটি পরিচালনা করবেন অধীক রবিচন্দ্রন।

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?