কী কাণ্ড! মুখোশ পরে মুম্বইয়ের হলে হলে ঘুরে বেড়াচ্ছেন অক্ষয়, হলটা কী নায়কের?

রবিবার মুম্বইয়ের বান্দ্রা শহরতলিতে 'হাউসফুল ৫' দেখে থিয়েটার থেকে বেরিয়ে আসা লোকজনের সাক্ষাৎকার নিলেন অক্ষয় কুমার, নিমেষেই শহরের কাছে অচেনা হয়ে গেলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের ছবি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে কি না কি করে থাকেন তারকারা! প্রচারের জন্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ান। অর্থাৎ ছবির প্রচারে কোনও কসরত ছাড়েন না তারকা মহল। তবে এবার ‘Housefull 5’ কেমন লাগল, তা জানতে একে বারে মুম্বইয়ের প্রেক্ষাগৃহে পৌঁছে গেলেন অক্ষয় কুমার। শুধু তাই নয়, যাতে কেউ চিনতে না পারে, তাই মুখে মাস্ক পরে মাইক নিয়ে দর্শকদের কাছে গিয়ে জানতে চাইলেন, ‘ছবি কেমন লাগল’? ছবি প্রচারের নয়া পন্থা অবলম্বন করলেন খিলাড়ি কুমার। দর্শকও ঘুনাক্ষরেও নায়ককে চিনতে পারলেন না। রবিবার মুম্বইয়ের বান্দ্রা শহরতলিতে ‘হাউসফুল ৫’ দেখে থিয়েটার থেকে বেরিয়ে আসা লোকজনের সাক্ষাৎকার নিলেন অক্ষয় কুমার, নিমেষেই শহরের কাছে অচেনা হয়ে গেলেন তিনি।

গত শুক্রবার ‘Housefull 5’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, আর মুক্তির পর থেকেই ছবিটি ভক্তমহলে বেশ প্রশংসিত হচ্ছে। মাত্র দুদিন ছবিটি ৫৪ কোটি টাকা আয় করে ফেলেছে। আর ২০২২ সালের পর অক্ষয়ের ছবি আবারও বক্সঅফিসে মুখ তুলে চাইছে। অক্ষয় কুমার নিজেই তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে আজ একটি মাস্ক দিয়ে মুখ ঢেকে দর্শকদের সাক্ষাৎকার নিতে দেখা যাচ্ছে। এই মাস্কটি অভিনেতা ছবিতেও ব্যবহার করেছিলেন। ভিডিওতে তিনি হাউসফুল ৫ দেখার পর লোকেদের পর্যালোচনা জানতেও চেয়েছেন। অভিনেতাকে জিজ্ঞাসা করতে দেখা যায় যে, কেমন লাগলো ছবি, কার অভিনয় বেশি ভাল লাগলো? লোকেরা তাঁকে চিনতে ব্যর্থ হলেও, কেউ কেউ তার প্রশ্নের উত্তর দিয়েছেন, আবার কেউ কেউ অস্বস্তিতে পড়েছে এবং অভিনেতাকে উপেক্ষা করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে অভিনেতা লেখেন, “আমি আজ বান্দ্রায় হাউসফুল ৫ শো থেকে বেরিয়ে আসা লোকেদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ধরেই ফেলছিল মানুষ, কিন্তু তার আগেই আমি পালিয়েছি।” আপনাদের জানিয়ে রাখি, হাউজফুল ৫ প্রথম দিনেই ২৪ কোটি টাকা আয় করেছিল। ছবিতে আরও অভিনয় করছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়স তালপাড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, নানা পাটেকর, সৌন্দর্য শর্মা, সোনম বাজওয়া, ফারদিন খান, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, জনি লিভার, চাঙ্কি পান্ডে প্রমুখ। হাউসফুল ৫-এর দুটি ভিন্ন সংস্করণ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, দুটি ভিন্ন শেষের দিকে।

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?