পরম প্রাপ্তি! অক্ষয়ের হাতে খাবার খেয়ে ১৮০ দিনের উপবাস ভাঙলেন জৈনগুরু

১৮০ দিন উপবাসের পর তাঁর মুখে প্রথম খাবার তুলে দেওয়ার সুযোগ পেয়ে আপ্লুত অক্ষয় নিজেও। তাঁর কাছে এটি রীতিমতো আশীর্বাদপূর্ণ মুহূর্ত ছিল কারণ তিনি তাঁকে উপবাস ভাঙতে সাহায্য করার দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ের পাশাপাশি দেশের স্বার্থে নিজেকে উজাড় করে দিতে সবসময়ই তৎপর থাকেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বহু প্রতীক্ষিত সিনেমা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ইতিমধ্যেই ছবির জোরকদমে প্রচার শুরু করেছেন তারকা জুটি। হাইভোল্টেজ অ্যাকশন ছবিটির ট্রেলার, গান, পোস্টার সবেতেই ব্যাপক সাড়া মিলেছে। যাই হোক, সম্প্রতি অক্ষয় কুমার শ্রী হংসরত্ন সুরীশ্বরজীকে ভোগ (খাবার) অর্পণের সুযোগ পেয়েছিলেন। যিনি একজন সম্মানিত জৈন সন্ন্যাসী। ৩১ মার্চ মুম্বাইয়ের NSCI-তে তাঁর ১৮০ দিনের উপবাস শেষ হল। এদিন অভিনেতা অফ হোয়াইট বর্ণের আদিম কুর্তা পরে সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

১৮০ দিন উপবাস, নিছকই কোনও মজার বিষয় নয়। শ্রী হংসরত্ন সুরীশ্বরজীই একমাত্র সন্ন্যাসী যিনি সপ্তমবার এই উপবাসটি সম্পূর্ণ করেছেন। ১৮০ দিন তিনি শুধুমাত্র জল খেয়ে বেঁচেছিলেন। তাই এমন সন্ন্যাসীর মুখে খাবার তুলে দেওয়া সৌভাগ্য ছাড়া আর কিছুই নয়! ১৮০ দিন উপবাসের পর তাঁর মুখে প্রথম খাবার তুলে দেওয়ার সুযোগ পেয়ে আপ্লুত অক্ষয় নিজেও। তাঁর কাছে এটি রীতিমতো আশীর্বাদপূর্ণ মুহূর্ত ছিল কারণ তিনি তাঁকে উপবাস ভাঙতে সাহায্য করার দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। জৈন শাস্ত্র অনুসারে, ভগবান মহাবীর অহিংসার সঙ্গে শান্তির প্রচারের জন্য দুবার ১৮০ দিনের উপবাস করেছিলেন এবং হংসরত্ন স্বামী জৈন ইতিহাসের ১২ জনের মধ্যে একজন। যারা ১৮০ দিন উপবাস রাখতে পেরেছিলেন। হংসরত্ন স্বামীর প্রতি দৃঢ় বিশ্বাসী অক্ষয় কুমার। এই অর্থপূর্ণ সাক্ষাৎ তাঁর কাছে করুণার মূল্যবোধ এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার প্রমাণ। শ্রী হংসরত্ন সুরীশ্বরজি এবং তাঁর সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতার সময়, অক্ষয় তার প্রকৃত আন্তরিকতা এবং নম্রতা প্রদর্শন করেছিলেন।

এদিকে, কাজের ফ্রন্টে, অক্ষয়কে টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা, আলায় এফ এবং পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’-তে দেখা যাবে। আলী আব্বাস জাফর পরিচালিত, ছবিটি ২০২৪ সালের ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুম্বাই, লন্ডন, আবু ধাবি, স্কটল্যান্ড এবং জর্ডানের মতো লোকেশন জুড়ে ছবিটির শ্যুটিং হয়েছে। এছাড়াও তাঁর পাইপলাইনে ‘হাউসফুল 5’, ‘সুরারাই পোত্রু’-এর হিন্দি রিমেক ‘সারফিরা’, ওয়েলকাম টু দ্য জঙ্গল’, রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’, ‘স্কাই ফোর্স’, ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’, মহারাজ, ‘দ্য আনটোল্ড স্টোরি অফ সি শঙ্করন নায়ার’ এবং ‘হেরা ফেরি 3’ রয়েছে। অক্ষয় সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ‘ খেল খেল মে’ -এর শুটিং শেষ করেছেন। যেখানে তাঁর সহ-অভিনেতা তাপসী পান্নু এবং বাণী কাপুর।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪