মেট্রোতে গুটিসুটি হয়ে বসে অক্ষয়, তবুও কেউ চিনতে পারল না

১১ জানুয়ারী অভিনেতা মেট্রোতে সফর করেছিলেন, অভিনেতার সঙ্গে ছিলেন প্রযোজক দিনেশ ভিজান। এদিন অভিনেতা নিজের খুব লো প্রোফাইল বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! ছবি চলছে না বলে এমনই খারাপ অবস্থা যে, শেষে রাস্তার যানবাহন করে শুটিংয়ে যেতে হচ্ছে। তাও আবার তাঁর মতো এক সুপার স্টারের। যদিও অন্যান্য তারকার চেয়ে তাঁর ছবি একটু বেশিই রিলিজ হয় বছরে। সুতরাং তাঁর মতো পরিশ্রমী আর দুটো নেই। কিন্তু এত কঠোর পরিশ্রমী হয়ে লাভ কী! সেই তো পরপর ফ্লপের মুখটাই দেখতে হয় তাঁকে। ২০২৩ সালেও তাঁর একাধিক ছবি মুক্তি পেয়েছে। কিন্তু কোনটাই সফলতার মুখ দেখেনি। তাই কী এবার বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রোতে সফর করতে হচ্ছে নায়ককে।

যদিও মুম্বই অভিনেতাদের ক্ষেত্রে মেট্রোতে সফর এই প্রথম নয়! এর আগেও হৃতিক রোশন, হেমা মালিনী, ধর্মেন্দ্র এদের মেট্রো সফর অবাক করেছিল সবাইকে। এবার তাঁদের দলেই নাম লেখালেন বলিউড খিলাড়ি কুমার অক্ষয় কুমার। সম্প্রতি তাঁর মেট্রোতে চড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।যেখানে তাঁকে কালো বর্ণের একটি কো-অর্ড পোশাক, মাথায় টুপি, মুখ ঢাকা, পায়ে সাদা স্নিকার্স পরা অবস্থায় দেখা গিয়েছে। আসলে এবার থেকে অক্ষয় কুমার মেট্রোতে ভ্রমণ করে ট্র্যাফিক ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। ১১ জানুয়ারী অভিনেতা মেট্রোতে সফর করেছিলেন, অভিনেতার সঙ্গে ছিলেন প্রযোজক দিনেশ ভিজান। এদিন অভিনেতা নিজের খুব লো প্রোফাইল বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ক্লিপটিতে তাঁকে প্রযোজক দীনেশ ভিজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। তবে তিনি নিজেকে প্রকাশ্যে না আনলেও তাঁকে চিনে ফেলেছিল এক ভক্ত। সহযাত্রীদের কোনও বিরক্ত না করে মেট্রোর ভিতরে চুপচাপ বসে ছিলেন অভিনেতা। তবে এই প্রথম নয় যে, অভিনেতা যাতায়াতের জন্য গণপরিবহন বেছে নিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতেও, তিনি তাঁর ছবির ‘গুড নিউজ’ পরিচালকের সঙ্গে ঘাটকোপার থেকে মুম্বইয়ের ভারসোভা পর্যন্ত ট্র্যাফিককে হারাতে মেট্রোতে সফর করেছিলেন।

অক্ষয় কুমারকে পরবর্তীতে দেখা যাবে ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’-তে। যেখানে তিনি টাইগার শ্রফের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি এ বছরের বহু প্রত্যাশিত একটি ছবি হতে চলেছে। নতুন ছবিতে অ্যাকশন ও থ্রিল ফিরিয়ে আনতে চলেছে ছবিটি। বিখ্যাত পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত এবং পূজা এন্টারটেইনমেন্ট এবং এএজেড ফিল্মস দ্বারা সমর্থিত, ছবিটি ২০২৪ সালের ১০ ​​এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও তাঁর হাতে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ রয়েছে, যা এ বছর ক্রিসমাস রিলিজ হবে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?