শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বুধবার (৬ মে) মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চোখে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। তবে কী অভিনেতা এবার বিরতি নেবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু বছর পর বক্সঅফিসে মুখ তুলে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভূত বাংলা’ বক্সঅফিসে ঝড় তুলেছে। ইতিমধ্যেই ছবিটি ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে। এই ছবিতে তাঁর পরিচালক প্রিয়দর্শন। ১৪ বছর পর একসঙ্গে কাজ করলেন তাঁরা। তবে ছবি মুক্তির পরেও শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। কেননা তাঁর হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে ভর্তি হয়েছেন নায়ক। বুধবার (৬ মে) মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চোখে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। তবে কী অভিনেতা এবার বিরতি নেবেন?

কেননা অস্ত্রোপচার অবস্থায় শুটিং করবেন কীভাবে তিনি? একটি সূত্রের খবর, ‘৬ মে, বুধবার সকালে অভিনেতার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। দৃষ্টিশক্তি দুর্বল থাকার কারণে তাঁর এই অস্ত্রোপচারটি হয়েছে। অক্ষয় এখন বিশ্রাম নেবেন এবং সুস্থ হয়ে উঠবেন। ইতিমধ্যেই আনিসের সঙ্গে তাঁর পরবর্তী ছবি কেরালা এপিসোডের শুটিং শেষ হয়ে গিয়েছে। যেটিতে বিদ্যা বালান এবং রাশি খান্নাও অভিনয় করছেন।’ মঙ্গলবারই কেরালা এপিসোডের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে পোস্টে অভিনেতা লিখেছিলেন, “কেরালম শিডিউল শেষ! সুন্দর একটি জায়গায় ভাল মানুষদের সঙ্গে কাজ করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ক্যামেরার পেছনের এই পাগলামির জন্য আমাদের পরিচালক আনিস বাজমিকে এবং আমার অসাধারণ সহ-অভিনেত্রী বিদ্যা, রাশি, ছোটা রাজপাল ও পুরো কলাকুশলী দলকে অনেক ভালবাসা! এই কাজটি ছিল বিশেষ।”

এদিকে কয়েক বছর ধরেই অভিনেতার কেরিয়ারে খরা চলছে। এক বছরে তাঁর অনেক ছবি রিলিজ করলেও তা বক্সঅফিসে হিট হয়নি। তবে ভূত বাংলা দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন অক্ষয়। ছবিটি এখনও পর্যন্ত ২৩১.০৩ কোটি টাকা সংগ্রহ করেছেন। কিন্তু এর মধ্যেই অভিনেতার অসুস্থতার খবর পাওয়া গেল। আনিস বাজমির পরবর্তী ছবি ছাড়াও অক্ষয়ের হাতে ‘হায়ওয়ান’, ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’ এবং ‘গোলমাল ৫’-এর মতো একাধিক ছবি রয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হায়ওয়ান’ এই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, বাকি তিনটি মুক্তি পাবে ২০২৭ সালে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ২০২৬ সালের ২৬ জুন মুক্তি পাওয়ার কথা এবং ‘হায়ওয়ান’ এই বছরের অগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন