বাহুতে প্রেমিকার মুখের ট্যাটু বানিয়ে অবাক করলেন দিশার বিদেশী প্রেমিক

অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক একসময় বি-টাউনের ওপেন সিক্রেট থাকলেও সেই সম্পর্ক ভেঙেছে অনেকদিন হল। তবে এখন তিনি রিলেশনশিপে অনেকটাই এগিয়ে গিয়েছেন, জিম পার্টনার আলেকসান্ডার ইলিকের সঙ্গে অনেকদিন ধরেই তাঁর সম্পর্কের গুজব চলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবাসার জন্যে নিজেকে কতটা উৎসর্গ করেছেন? যদিও ভালবাসার সংজ্ঞা প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমাজ, আর তা একেবারে উস্কে দিচ্ছে বিভিন্ন রোমান্টিক সিনেমা, সিরিজ। মাঝে মধ্যেই ভালবাসার দুর্দান্ত সংজ্ঞা বিরূপ মানসিকতার মানুষকেও বদলে দেয়। বর্তমানে চলচ্চিত্র মহলের তারকাদের লাভ রিলেশনের উপর সর্বদা নজর থাকে নেটিজেনদের। আর সেলিব্রিটিরা নিজেরাই তাঁদের ব্যক্তিগত জীবনের নানা আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদেরকে তাঁদের জীবন সম্বন্ধে জানতে আরও সুযোগ করে দিচ্ছে। অভিনেত্রী দিশা পাটানি, মাত্র কয়েক বছরেই বলিউডে নিজের জায়গা বেশ পোক্ত বানিয়ে নিয়েছেন। তবে তিনি তাঁর হটনেস এবং পোশাকের জন্যে সর্বদা খবরে থাকেন।

অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক একসময় বি-টাউনের ওপেন সিক্রেট থাকলেও সেই সম্পর্ক ভেঙেছে অনেকদিন হল। তবে এখন তিনি রিলেশনশিপে অনেকটাই এগিয়ে গিয়েছেন, জিম পার্টনার আলেকসান্ডার ইলিকের সঙ্গে অনেকদিন ধরেই তাঁর সম্পর্কের গুজব চলছিল। দিন কয়েক আগেই বিদেশী প্রেমিকের সঙ্গে প্রেমের শিলমোহর দিয়েছেন দিশা। দুজনকে প্রায়ই ডিনার ডেট এবং পার্টিতে দেখা যায়। সম্প্রতি আলেক জান্ডারের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা গিয়েছে, আলেকজান্ডারের বাহুতে দিশার মুখের ট্যাটু। শুধু তাই নয়, ভিডিওটিতে টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফকেও দেখা গিয়েছে। আসলে দিশা এবং কৃষ্ণা বেশ ভালো বন্ধু এবং টাইগার-দিশা বিচ্ছেদের পরেও তাঁদের বন্ধন অটুট রয়েছে। এই ভিডিওটিতেই আলেকসান্ডারের নতুন ট্যাটু দেখা গিয়েছে। তাঁর হাতে স্পষ্ট দিশা পাটানির মুখ। দিশা পাটানি এবং টাইগার শ্রফ বলিউডের লাজুক দম্পতিদের মধ্যে একজন ছিলেন। তাঁরা কখনই তাঁদের বন্ধন সম্পর্কে জনসমক্ষে বেশি কথা বলেন নি। দিশা এবং টাইগার প্রায় ৬ বছর ধরে ডেটিং করছেন বলে বলা হয়েছিল কিন্তু কফি উইথ করণে, টাইগার শ্রফ রেকর্ডটি সরাসরি সেট করেছিলেন বলে শোনা যায়।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান