জল্পনার অবসান ঘটিয়ে চারহাত এক হচ্ছে আলিয়া রণবীরের

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ চারহাত এক হতে চলেছে রণবীর সিং ও আলিয়া ভাটের। আগামী সপ্তাহে আর কে হাউজেই বসবে তাঁদের বিয়ের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ চারহাত এক হতে চলেছে রণবীর সিং ও আলিয়া ভাটের। আগামী সপ্তাহে আর কে হাউজেই বসবে তাঁদের বিয়ের আসর। যদিও  নানা গুঞ্জন শোনা গিয়েছিল তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে তবে সেসবে জল ঢেলে কয়েকদিন ধরেই এমন্তা শোনা যাচ্ছিল যে বাড়ির রীতিনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবা-মা অর্থাৎ নিতু কাপুর ও ঋষি কাপুরের মত পৈতৃক ভিটেতেই বিয়ে সারবেন ‘রালিয়া’। আগামী ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে তাঁদের সাড়ম্বরে বিয়ের আসর।

বলিউডের পাওয়ার কাপল হিসাবে তাঁরা মূলত পরিচিত। এই পাচদিন ধরে মেহেন্দি সঙ্গীত থেকে শুরু করে বিয়ের সমস্ত নিয়ম পালন করবেন ‘রালিয়া’। বলা ভালো বলিউডের এক বহু প্রতীক্ষিত বিয়ের সাক্ষী হতে চলেছে সকলে। বিয়েতে মণীশ মলহোত্রা ও সব্যসাচীর ডিজাইন করা পোশাক পড়বেন আলিয়া এমনটাই খবর। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়ের সমাগমে বিয়ে সম্পূর্ণ করার পর চলতি মাসের শেষের দিকে রিসেপশন পার্টি দেবেন যুগল। 

২০১৮ সাল থেকে একে অপরকে ডেট করছেন তাঁরা। ‘ব্রহ্মাস্ত্র’র সেতেই তাঁদের প্রথম আলাপ এবং সেখান থেকেই রসায়ন জমে ওঠে। সোনম কাপুরের বিয়েতে প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই তাঁদের নিয়ে দর্শক ও অনুরাগী মহলে গুঞ্জনের অন্ত নেই। আশা করা যায় এবার সেই গুঞ্জনে ইতি টানতে চলেছেন তাঁরা। 

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক