জুনিয়র NTR-এর ডিনার পার্টিতে গিয়ে ভক্তদের ভিড়ে চিড়েচ্যাপ্টা রণবীর-আলিয়া

তবে জুনিয়র NTR, রণবীর-আলিয়া ভোজনশালায় ঢুকতে গেলেই তাঁদের ঘিরে ফেলে ভক্তরা। কোনও রকম স্ত্রীকে ভক্তদের ভিড় থেকে বাঁচিয়ে তাঁকে নিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন রণবীর কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই সেলিব্রিটি হোক না কেন, সঙ্গীর কোনও সমস্যা মেটাতে কখনও পিছপা হন না তাঁরা।আসলে তারকারা বেশিরভাগ সময়েই নিরাপত্তা নিয়েই চলাফেরা করেন, পাছে ভক্তের দ্বারা কোনও আঘাত পেতে না হয় তাঁদের। আর তারকাদের চোখের সামনে দেখলেই হল, একেবারে তাঁদের নিরাপত্তা ভেঙে ভক্তদের তাঁদের সামনে চলে যায়, একটু সেলফি তোলার জন্যে বা তাঁদের অটোগ্রাফ নেওয়ার জন্যে। আর সেই ভিড় এড়াতে না পেরে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় তাঁদের। এদিকে গতকাল ছিল সানডে অর্থাৎ রবিবার। আর ভারতীয়দের কাছে রবিবার মানেই ছুটি আর লম্বা ঘুম বা পরিবারকে সময় দেওয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গোটা সপ্তাহের মানসিক অশান্তির নিষ্পত্তি করা।

যাই হোক, একটু চোখ-কান খোলা রাখলে রবিবার দিন বলিউড তারকাদের ও মুম্বইয়ের পথে ঘাটে দেখা যায়। কখনও তাঁদের পরিবারের সঙ্গে লাঞ্চে যেতে দেখা যায়, আবার কখনও বন্ধু-বান্ধবদের সঙ্গে ডিনারে। এই মূহুর্তে ‘War 2’ ছবির শুটিংয়ের জন্যে মুম্বইয়ে আছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। তাই মুম্বইয়ে থাকার সুবাদে গতকাল জুনিয়র NTR বলিউডে তাঁর কয়েকজন বন্ধুদের জন্যে ডিনারের আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন, আলিয়া ভাট, রণবীর কাপুর, বি-টাউনের বর্তমান আইটি দম্পতি, হৃতিক রোশন এবং সাবা আজাদ। জুনিয়র NTR-এর সঙ্গেই এদিন রণবীর-আলিয়া ডিনারে যান।আর বিশেষ অনুষ্ঠানের জন্যে রণবীর পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন কালো পোশাক, আর পরেছিলেন সাদা গাউন। তাঁদের সঙ্গে করণ জোহরও যোগ দিয়েছিলেন। সাদা এবং হলুদে একটি সুন্দর ফ্লোয় এক-কাঁধের পোশাক পরে, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি অভিনেত্রীকে অত্যাশ্চর্য লাগছিল।

তবে জুনিয়র NTR, রণবীর-আলিয়া ভোজনশালায় ঢুকতে গেলেই তাঁদের ঘিরে ফেলে ভক্তরা। কোনও রকম স্ত্রীকে ভক্তদের ভিড় থেকে বাঁচিয়ে তাঁকে নিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন রণবীর কাপুর। অন্য একটি ক্লিপে, হৃতিক রোশনকেও তার বান্ধবী, অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে একই স্থানে প্রবেশ করতে দেখা যায়। এদিন হৃতিকের পরনে ছিল ডেনিম, ডোরাকাটা শার্ট, জুতা এবং একটি ক্যাপ। অন্যদিকে, সাবা, তার সাদা স্প্যাগেটি টপ এবং বেইজ প্যান্টে পরেছিলেন। দুজনকেই অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তবে হৃতিককেও সাবাকেও ভক্তদের ভিড়ে বন্দি হতে দেখা যায়। তিনিও তাঁর প্রেমিকা সাবাকে একইভাবে ভক্তদের ভিড় থেকে বাঁচিয়ে নিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন। হৃতিক, জুনিয়র NTR কে পরবর্তীতে War 2-এ দেখা যাবে। যেটি করণ জোহর প্রযোজনা করছেন। অন্যদিকে রণবীর কাপুর ব্যস্ত নীতেশ তিওয়ারির ছবি রামায়ণের শুটিং নিয়ে। ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী সাই পল্লবী এবং কেজিএফ অভিনেতা যশ। বলিউডের হার্টথ্রব আলিয়া ভাট সম্প্রতি ভাসান বালার জিগরা শুটিং শেষ করেছেন।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য