‘AI-এর ব্যবহার দিন দিন সাংঘাতিক হচ্ছে’, ফের ডিপফেকের শিকার আলিয়া ভাট

এবার ডিপফেকের শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট। এই নিয়ে দু'বার ডিপফেকের শিকার হলেন তিনি। যা দেখে ভক্তরা রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই ‘ডিপফেক ভিডিও’ ভিডিওর শিকার হচ্ছেন একের পর এক বলিউড তারকা। যা কিনা দিনের পর দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিও বানানোর মূলচক্রি ইতিমধ্যেই দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। শুধু রশ্মিকাই নন, আধুনিক প্রযুক্তির দাপটে এই উন্নত মানের ক্রাইমের শিকার হয়েছেন কাজল, আলিয়া, ক্যাটরিনা-সহ আরও একাধিক এ লিস্টার নায়িকারা। যা কিনা দিনের পর দিন রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করছে।

এবার ডিপফেকের শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট। এই নিয়ে দু’বার ডিপফেকের শিকার হলেন তিনি। যা দেখে ভক্তরা রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছেন। AI-উৎপাদিত ভিডিওতে, আলিয়াকে GRWM (Get Ready With Me) ট্রেন্ডে যোগ দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি, ইনস্টাগ্রামে সমীক্ষা অবতার নামে একজন ব্যবহারকারীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। যা ইতিমধ্যেই ১৭ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার বায়োতে ​​লিখেছেন “শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে AI ব্যবহার করে তৈরি হয়েছে সমস্ত ভিডিও।”

ভিডিওতে একটি মেয়ের মুখে বসিয়ে দেওয়া হয়েছে আলিয়ার মুখ। এটি একটি GRWM ট্রেন্ড। যেখানে ইউজাররা কিভাবে নিজেকে সাজিয়ে তুলছেন তা দেখায়। আর এই ইউজারটির মুখে AI ব্যবহার করে আলিয়ার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। যাইহোক, ডিপফেক ক্লিপটি ভাইরাল হওয়ার পরপরই, আলিয়া ভাটের ভক্তরা AI ব্যবহার নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ভক্ত লিখেছেন, “এআই দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে,” অন্য একজন লিখেছেন, “যারা এটিকে বাস্তব মনে করে তাদের জন্য খারাপ লাগছে।” তৃতীয় একজন ব্যবহারকারী চিৎকার করে লিখেছেন, “আমি এখন এআই নিয়ে ভয় পাচ্ছি।” এই প্রথম নয় যে আলিয়ার আরও একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মাস কয়েক আগে। এই বছরের মে মাসেও, আলিয়ার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছিল।

যাতে তার মুখ অভিনেত্রী ওয়ামিকা গাব্বি-র ফিগারে বসিয়ে দেওয়া হয়েছিল। গত ৭ মে, আলিয়া ভাট একটি সব্যসাচী শাড়িতে নিউইয়র্কে মেট গালার উপস্থিত হয়েছিলেন। যেখানে তাঁকে লাল শাড়িতে অভিনেতার আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে।

  

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার