৭৭ লক্ষ টাকা চুরির দায়ে গ্রেফতারকৃত আলিয়ার প্রাক্তন সহকারী নাকি শিল্পা শেট্টির আত্মীয়?

কর্মসংস্থানের সময় বেদিকা নিজেকে অভিনেতা শিল্পা শেট্টি এবং সুনীল শেট্টির আত্মীয় বলে দাবি করেছিলেন। যাতে তাঁকে আমরা বিশ্বাস করি। তাই বেদিকা আমাদের বিশ্বাসের আসনে ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে সম্পূর্ণভাবে বরবাদ করে গ্রেফতার হয়েছেন বেদিকা শেট্টি। যিনি অভিনেত্রী প্রাক্তন ব্যক্তিগত সহকারী ছিলেন। জানা যায়, ভ্রমণ, ইভেন্ট, শুটিং শিডিউল সংক্রান্ত একাধিক ফেক বিল বানিয়ে অভিনেত্রীর সই নিয়ে সেই টাকা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে আত্মসাৎ করেছেন ওই মহিলা। ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্টের মধ্যে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। জানাজানি হওয়া মাত্রই আলিয়ার মা অভিনেত্রী-প্রযোজক সোনি রাজদান বিষয়টি থানায় জানান। এবং জালিয়াতির অভিযোগ বেদিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর তা জানা মাত্রই পালিয়ে যান বেদিকা। পুলিশের ভয়ে একাধিক শহর পরিবর্তন করেন। শেষমেশ তাঁকে জুহু থেকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও একবার বেদিকা দাবি করেছিলেন যে, তিনি শিল্পা শেট্টি এবং সুনীল শেট্টিরও আত্মীয়া।

বুধবার (৯ জুলাই) বেদিকার গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পরপরই অভিনেত্রী ঊর্বশী রাউতেলার মা বিষয়টি জানিয়েছেন। ঊর্বশীর মা মিরা রাউতেলা জানিয়েছেন যে, ‘বেদিকার সঙ্গে তাঁদেরও একই রকম অভিজ্ঞতা হয়েছিল। বেদিকা ঊর্বশীরও ব্যক্তিগত সহকারী ছিলেন। কর্মসংস্থানের সময় বেদিকা নিজেকে অভিনেতা শিল্পা শেট্টি এবং সুনীল শেট্টির আত্মীয় বলে দাবি করেছিলেন। যাতে তাঁকে আমরা বিশ্বাস করি। তাই বেদিকা আমাদের বিশ্বাসের আসনে ছিলেন।’

এরপর বেদিকা শেট্টি কীভাবে তাঁদের বিশ্বাস ভঙ্গ করেছেন সে সম্পর্কে মীরা বলেন, “বেদিকা ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমার মেয়ের ২৪x৭ নির্বাহী সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন। লাস ভেগাসে মিস ইউনিভার্স থেকে ফিরে আসার পর এবং পরবর্তীতে ২০১৬ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট হস্তান্তরের সময় ঊর্বশীকে সহায়তা করার জন্য তাঁকে নিয়োগ করা হয়েছিল। এই সময়ে, তাঁকে ঊর্বশীর পোশাক এবং ব্যক্তিগত জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে, শীঘ্রই আমরা বুঝতে পারি যে সে একাধিক চুরি এবং প্রতারণার সঙ্গে জড়িত। যার ফলে আমাদের পরিবারের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল। বেদিকা আমাদের পরিবার থেকে টাকা চুরি করার চেষ্টা করেছিলেন। ২০১৬ সালে ঊর্বশীর মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট হস্তান্তর অনুষ্ঠানে, আমার মা (উর্বশীর দাদী) নৈনিতাল থেকে মুম্বইতে এসেছিলেন। তিনি যখন আমাদের বাড়িতে ছিলেন, তখন ঊর্বশীর সহকারী বেদিকা আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করেন। মায়ের ব্রিফকেস তাঁর হেফাজতে রাখা হয়েছিল। তিনি সেখান থেকেও চুরি করেন। একই অনুষ্ঠানে, আমি আমার দর্জির সঙ্গে লাল গালিচায় ফিটিং করার সময় ছিলাম। আমার পার্সটি বেদিকার তত্ত্বাবধানে রেখে গিয়েছিলাম, কারণ সে প্রস্তুতিতে সাহায্য করছিল। আয়নার সামনে দাঁড়িয়ে আমি বেদিকাকে আমার পার্স থেকে টাকা চুরি করতে দেখেছি। যখন তার মুখোমুখি হওয়া হয়, তখন সে এই কাজটি অস্বীকার করে।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…