শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও ধর্ষণের অভিযোগ

শুটের সময় নিয়মিত পতিতালয়ে যেতেন শাকিব, নয়তো হোটেলে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতেন তিনি। শাকিবের চাহিদা মেটানো যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রযোজনা সংস্থা দিতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক বিতর্কের শিকার বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গতবছরেই চিত্র নায়িকা বুবলিকে গোপনে বিয়ে করার কথা প্রকাশ্যে আনেন বুবলি নিজেই। এমনকী তাঁদের সন্তানের কথাও প্রকাশ্যে সবাইকে জানিয়েছেন নায়িকা। তবে একথা অস্বীকার করেননি শাকিব খান। বরং দ্বিতীয় পুত্রের সঙ্গে একাধিক ছবি ভাইরাল হয়েছিল শাকিবের। এই নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। যাই হোক, এই রেশ কাটতে না কাটতেই ফের বিপাকে শাকিব খান। এবার তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।

বাংলাদেশের সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকালে চলচ্চিত্রের তিন সমিতির কাছে শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন প্রযোজক। লিখিত অভিযোগে প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, ‘শিল্পী সমিতিসহ প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান এসোসিয়েশনে ওই প্রযোজক অভিযোগ করেছেন। যার বিরুদ্ধে অভিযোগটি এসেছে তিনি দেশের জনপ্রিয় অভিনেতা। তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অভিযোগপত্রে বর্ণিত রয়েছে, শুটের সময় নিয়মিত পতিতালয়ে যেতেন শাকিব, নয়তো হোটেলে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতেন তিনি। শাকিবের চাহিদা মেটানো যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রযোজনা সংস্থা দিতেন।

এমনকি সহ-প্রযোজক শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তিনি পৈশাচিকভাবে নির্যাতন করেছেন এক অস্ট্রেলিয়ান যৌনকর্মীকে। এমনকি গুরুতর জখম হয়েছিলেন সে। নির্যাতিতা এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশ বংশোদ্ভূত নারী। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে হেনস্থার শিকার হতে হয় ওই যৌনকর্মীকে। শাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। এমনকী ২০১৮ সালে শাকিব খান অস্ট্রেলিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হন। নির্যাতিতা কিছু না বলায় সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট