আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাড়ির ব্যবসার পাশাপাশি নতুন পরিকল্পনা, জুনের শেষেই ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত রচনার

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে অভিনয়ের পাশাপাশি একাধিক ব্যবসায় নেমেছেন টলিউডের একগুচ্ছ তারকা। কেউ বুটিক খুলছেন, কেউ শাড়ির ব্যবসায় নেমেছেন, আবার কেউ রেস্তোরাঁ খুলেছেন। কেউ খুলেছেন প্রযোজনা সংস্থা, তো কেউ শুরু করেছেন ক্যাফে। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থা খুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত। সুতরাং বোঝাই যাচ্ছে, টলিউডে ব্যবসায়িক তারকাদের উদাহরণ এখন ভুরি ভুরি। মাস কয়েক আগেই শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।

বর্তমানে ‘দিদি নং 1’-এর দাপটে তাঁর রাজত্ব আকাশছোঁয়া। অভিনয় থেকে বিদায় নিয়েছেন অনেকদিন। একসময় টলি-দক্ষিণী ইন্ডাস্ট্রি, বলিউড, উড়িষ্যা-সহ একাধিক ফিল্ম দুনিয়ায় কাজ করেছেন তিনি। কিন্তু ২০১৩-এর পর একেবারেই অভিনয়কে বিদায় জানান তিনি। বর্তমানে জি বাংলার ‘দিদি নং 1’-ই তাঁর খ্যাতির শীর্ষে রয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি শাড়ির ব্যবসাও করছেন তিনি চুটিয়ে।

তবে এই ব্যবসা শুরু করার পর কম কটাক্ষের মুখেও পড়তে হয়েনি তাঁকে। কিন্তু কে শোনে কার কথা, দিব্য শাড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি, আর তাতে সবলতাও মিলছে। আসলে এটি একান্তই নিজের শখের বশে চালু করা। আর সেলিব্রিটি থেকে শাড়ি কেনার লোভ কেউই সামলাতে পারছে না। শোনা যাচ্ছে, এ বার নিজের ব্যবসার পরিসর বাড়ানোর পরিকল্পনা করছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, শাড়ির ব্যবসার পাশাপাশি তিনি এ বার নিজস্ব প্রসাধনী সংস্থাও খুলবেন রচনা। সেখানে নাকি তাঁর নামেই পাওয়া যাবে রূপসজ্জার সামগ্রী। তবে এই নতুন পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এ বার শুধু বাজারে নামার পালা। সম্ভবত জুন মাসের শেষেই নতুন সংস্থার কথা ঘোষণা করবেন তিনি। নিজের এই নতুন সংস্থা নিয়ে তিনি খুবই উত্তেজিত।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ