শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও সংকটজনক ঐন্দ্রিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত থেকে হাসপাতালে ভর্তি ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই তাঁর মাথায় অস্ত্রপচার করা হয়। শুক্রবার রাতে হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী চোখ খোলার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এরপর শনিবার তাঁর ট্র্যাকিওস্টমি (Trachiostomy) করা হয়েছে বলেও হাসপাতাল সুত্রে জানানো হয়েছিল। এরপর রবিবার সকালে কেমন আছেন অভিনেত্রী তা জানতে উদ্বগ্রীব ঐন্দ্রিলার অনুরাগীরা।

হাসপাতাল সুত্রে জানানো হয়েছে রবিবারও ভেন্টিলেশনেই রাখা হয়েছে অভিনেত্রীকে। শনিবার ট্র্যকিওস্টোমি করে ঐন্দ্রিলার ভেন্টিলেশনের মাত্রা কমানোর চেষ্টা করা হয়েছে তবে এখনই পুরোপুরি তাঁকে ভ্যেন্টিলেশন থেকে বের করে আনা হয়নি। ঐন্দ্রিলার জ্বর নেই। তাঁর ব্লাড প্রেসার এবং শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যায়। মঙ্গলবার রাতেই তাঁর মাথায় অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন কোমায় আছেন অভিনেত্রী। ৪৮ ঘন্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়। এরপর বুধবার রাতে আসার আলো দেখান চিকিৎসকরা। জানা যায়, অভিনেত্রীর শরীরের বাম দিক চিকিৎসায় সাড়া দিচ্ছে। তবে তাঁর শরীরের ডান দিকে কোনও সাড় নেই। পরে শুক্রবার রাতে অভিনেত্রী তাঁর বাম চোখ খোলার চেষ্টা করেছেন এবং বাম কাঁধ সামান্য নাড়িয়েছেন বলে জানা যায়।

প্রসঙ্গত ঐন্দ্রিলার পরিবারের পক্ষ থেকে জানা যায় মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। ঐন্দ্রিলার পরিবারের পাশপাশি তাঁর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরীও (Sabyasachi Chowdhury) মঙ্গলবার থেকে তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, নতুন অভিনেত্রী নিয়ে শুরু ছবির শুটিং

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর