রানি দ্বিতীয় এলিজাবেথকে টেক্কা দিয়ে গুগল সার্চিং-এর শীর্ষস্থান দখল করলেন অ্যাম্বার হার্ড

ব্রিটেনের দীর্ঘতম রাজ সিংহাসনে সাত দশক রাজত্ব করার পর প্রায় ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রতি মাসে গুগলে তাঁর সার্চিং সংখ্যা প্রায় ৪.৩ মিলিয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের আইনি ঝামেলা সর্বোচ্চ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে অভিনেতার বিরুদ্ধে অ্যাম্বার হার্ড গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ দায়ের করলেও পরে পাল্টা প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করে জয়ী হন অভিনেতা জনি ডেপ। তাঁদের এই আইনি ঝামেলা কয়েকদিন ধরেই সংবাদপত্রে শিরোনাম হয়েছিল। তবে অভিনেতা জেতার পর অ্যাম্বার হার্ড কিছুদিন জনসমক্ষে থেকে আলাদা ছিলেন।

নিজের টুইটার অ্যাকাউন্টও মুছে দেন অভিনেত্রী। তবে এবার বোধহয় অভিনেত্রীর আড়ালে থাকার দিন শেষ হল। সম্প্রতি ২০২২-এর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা সেলিব্রিটির তালিকায় প্রথম হলেন অ্যাম্বার হার্ড! জনি ডেপকে রীতিমতো পেছনে ফেলে দিয়েছেন অ্যাম্বার হার্ড। হলিউড নিউজ ওয়েবসাইট সেলেবট্যাটলারের মতে, কিম কার্দাশিয়ান, ইলন মাস্ক এবং অন্যান্যদের পিছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে ৫.৬ মিলিয়ন অনুসন্ধানের তালিকায় প্রথম হয়েছেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

প্রতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে ৫.৬ মিলিয়ন সার্চ করা হয় অভিনেত্রীকে। এই তালিকায় ১৫০ জন সেলিব্রিটির মধ্যে অ্যাম্বার শীর্ষস্থান অর্জন করেছেন৷ অন্যদিকে, জনি, ৫.৫ মিলিয়ন মাসিক অনুসন্ধানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন৷ এই তালিকায় আরও রয়েছেন, কিম কার্দাশিয়ান, ইলন মাস্ক, টম ব্র্যাডি, পিট ডেভিডসন এবং প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রয়াত রানী প্রতি মাসে ৪.৩ মিলিয়ন গুগল সার্চ পান। জনি ডেপ-অ্যাম্বার্ড হার্ডের সম্পর্কের আইনি ঝামেলা গত জুন মাসে মিটেছে। বোঝাই যাচ্ছে, প্রাক্তনের সঙ্গে মানহানিকর বিচারের পরে শীর্ষ-অনুসন্ধান কারী এ-লিস্টার হয়েছেন অ্যাম্বার্ড হার্ড৷ এই তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন কিম কার্দাশিয়ান, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এবং Brad। ব্রিটেনের দীর্ঘতম রাজ সিংহাসনে সাত দশক রাজত্ব করার পর প্রায় ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রতি মাসে গুগলে তাঁর সার্চিং সংখ্যা প্রায় ৪.৩ মিলিয়ন

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?