Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিয়ের গুজবের মধ্যেই দুবাইতে ‘নিউ ইয়ার’ সেলিব্রেশন সিদ্ধার্থ-কিয়ারার

ডিজাইনার মনীশ মালহোত্রার শেয়ার করা ছবিতে সিদ্ধার্থ-কিয়ারা এবং করণকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও তাঁদের বিচ্ছেদ নিয়ে উত্তাল হয়ে ওঠে নেটপাড়া, আবার কখনও তাঁদের বিয়ে নিয়ে জোর চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। আদৌ কি তাঁদের বিচ্ছেদ হয়েছিল কোনওদিন, আদৌ কি তাঁরা সম্পর্কে রয়েছেন, আদৌ কি তাঁরা ২০২৩ এই বিয়ে করতে চলেছেন? কোনটা সত্যই, যদিও নিজেদের সম্পর্কের কথা কখনই প্রকাশ্যে আনেন নি বলিউডের আরও এক পাওয়ারফুল জুটি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। চর্চিত, ২০২১-এর ব্লকবাস্টার চলচ্চিত্র শেরশাহ থেকে তাঁদের প্রেমের সূত্রপাত। এরপর বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখেই নেটপাড়ার তাঁদের সম্পর্কের চাউর।

মাঝে তো তাঁদের সম্পর্কের বিচ্ছেদ নিয়েও চরম জল্পনা-কল্পনা চলেছিল। যদিও কোনও কিছু নিয়েই তারকা জুটির মাথাব্যাথা নেই। সম্প্রতি ফের গুজব উঠেছে যে, আগামী ৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে। ইতিমধ্যেই তাঁদের বিয়ের প্রস্তুতি তুঙ্গে উঠেছে, নিমন্ত্রিত অতিথির তালিকাও ঠিক হয়ে গিয়েছে এবং কোথায় তাঁদের বিয়ে হবে সেটাও গুঞ্জনে বেরিয়ে এসেছে। এতকিছুর মাঝেই সম্প্রতি দুবাইতে একসঙ্গে দেখা মিলল সিদ্ধার্থ কিয়ারারা। দুবাইতে নতুন বছরের সেলিব্রেশনে মাততে দেখা গেল বলিউডের হবু দম্পতির। ডিজাইনার মনীশ মালহোত্রার শেয়ার করা ছবিতে সিদ্ধার্থ-কিয়ারা এবং করণকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। এদিন মনীশ, সিদ্ধার্থ এবং কেজোকে কালো রঙের পোশাকে দেখা যায়, অন্যদিকে কিয়ারাকে একটি ছোট সবুজ পোশাকে দেখা যায়। ছবিটি শেয়ার করে মনীশ মালহোত্রা লিখেছেন, “আপনাদের সবাইকে একটি চমৎকার নতুন বছরের শুভেচ্ছা।”

ডিজাইনার পোস্টটি শেয়ার করার পরেই, ভক্তরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “সবচেয়ে প্রিয় দম্পতি সিডকিয়ারা। সিডকিরা বলিউড ইন্ডাস্ট্রির সেরা দম্পতি।” ETimes-এর একটি প্রতিবেদন অনুসারে, তাঁদের বিয়ে আপাততঃ রাজস্থানের জয়সলমীরে হবে। আগামী ৬ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করতে চলেছেন। তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠান ৪ এবং ৫ ফেব্রুয়ারি হবে, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সান্নিধ্যে তাঁদের মেহেন্দি, হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান উদযাপিত হবে। উচ্চ নিরাপত্তার সঙ্গে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হবে।

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

লম্বার কারণে ঘাড় বেঁকিয়ে ডিউটি করতে গিয়ে অসুস্থ, বিকল্প দায়িত্ব পেলেন বাস কন্ডাক্টর

এই গরমে স্বাদ বদলে বানান সবুজ ‘চাটনি পোলাও’, জানুন রেসিপি

‘মমতা হাতে-পায়ে ধরে দাঁড় করিয়েছিল’, সরকার বদলাতে ডিগবাজি কবীর সুমনের

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ