তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিধানসভা নির্বাচনের আগেই বাংলা ক্রিকেট দলের প্রাক্তন সহকারী কোচ শিবশঙ্কর পাল যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপরেই তাঁকে টিকিটও দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।  তুফানগঞ্জ থেকে  প্রার্থী  করা হয়েছিল। তবে পদ্ম প্রার্থীর কাছে হেরেছেন তিনি। হারের পরেই শিবশঙ্কর পালকে বড় দায়িত্ব দিল বিসিসিআই। 

ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের অনূর্ধ্ব ১৬ পেসারদের নিয়ে একটি শিবির আয়োজন করেছে।  জয়পুরে হবে সেই শিবির। ময়দানের ম্যাকো-কে  সেখানেই দেখা যাবে কোচের ভূমিকায়। শিবশঙ্করকে নিয়োগের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান কোচ ভি ভি এস লক্ষ্মণ। চিঠি প্রসঙ্গে তিনি বলেছেন, “লক্ষ্মণ চিঠি পাঠিয়েছে। ১১ মে থেকে ৬ জুন ভারতীয় ক্রিকেট বোর্ড জয়পুরে দেশের অনূর্ধ্ব ১৬ পেসারদের জন্য একটা ক্যাম্প করছে। সেখানে কোচ হিসাবে আমাকে নিয়োগ করা হয়েছে। ১০ মে আমাকে জয়পুর চলে যেতে হবে।’  

আরও পড়ুন: ‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

উল্লেখ্য, তুফানগঞ্জ থেকে উঠে আসার জন্য  ক্রিকেট খেলার সময় তাঁকে তুফানগঞ্জ এক্সপ্রেস বলা হতো।  রাজনীতিতে যোগ দেওয়ার পর  তাই তাঁকে তৃণমূল কংগ্রেস তুফানগঞ্জ থেকেই তাঁকে প্রার্থী করেছিল। কিন্তু যে আশা নিয়ে প্রার্থী করা হয়েছিল তা পূরণ হয়নি। শিবশঙ্কর হেরেছেন বিজেপির মালতী রাভা রায়ের কাছে। স্বাভাবিক ভাবেই হারের জন্য কাজ করবে বিষণ্ণতা। তবে এই খারাপ সময়েই পাশা থাকল  ক্রিকেটের বাইশ গজ। সেখান  থেকে পেলেন ভাল খবর।  

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে