নয়া রেকর্ড বিগ বি’র, টানা ৩২ মিনিট গাইলেন গান, কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : একাধিক রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন অমিতাভ বচ্চন। দর্শকদের একের পর এক ধামাকা ছবি উপহার দিয়েছেন। এবার ৮৩ বছর বয়সে এসে নয়া রেকর্ড গড়লেন বিগ বি। শনিবার শেষ হতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি ১৭ সিজন। গ্র্যান্ড ফিনালেতে গান, হাসি ও স্মৃতির এক জমকালো উদযাপন হতে চলেছে। সেটি টিভিতে দেখানোর আগে সোনি লিভ দুটি মজাদার প্রোমো প্রকাশ করেছে। সেখানে বিগ বি ও কমিডিয়ান কিকু শারদার রসিকতা দেখা গিয়েছে। টানা ৩২ মিনিট ধরে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে।

ওই প্রোমোতে দেখা গিয়েছে, সুপাস্টার অমিতাভ বচ্চনকে গান গাইতে। নিজের ছবির আইকনিক গানগুলোকে একটানা প্রায় ৩২ মিনিট ধরে গেয়েছেন তিনি। কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে এটা একটা অনন্য মুহূর্ত। প্রোমোতে গানের শুরু হয়েছে ১৯৮১ সালের ‘সিলসিলা’ ছবির ‘রং বরসে’ দিয়ে। এরপরে ‘বাগবান’-র ‘হোরি খেল রঘুভেরা’, ‘তিসরি কাসাম’-র ‘চলত মুসাফির’, ‘লাওয়ারিস’-র মেরে আংনে মে গান গাইতে শোনা গিয়েছে তাঁকে।

এই প্রোমো প্রকাশ করে নির্মাতারা বলেছেন, বিগ বি-র চমকপ্রদ অভিনয় দেখুন। এই ফাইনাল জীবনের বিশেষ মুহূর্ত। এই প্রোমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। বচ্চনের সঙ্গীতের সঙ্গে কমেডিয়ান কিকুর মজাদার উপস্থাপনা আরও আকর্ষনীয় হয়ে উঠেছে। দ্বিতীয় প্রোমোতে দেখা গিয়েছে হট সিটে বসে রসিকতা করছেন কিকু। নিজের স্কুল জীবনের কথা বলেছেন তিনি। বলেছেন, স্কুলে শিক্ষক এ বি সি শেখাতে চাইলে, তিনি বলেছিলেন তিনি  কেবিসি শিখবেন। এই প্রোমো প্রকাশের পর দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সকলেই এটি দেখার জন্য উদগ্রীব।

 

নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন

পার্ক ইনস্টিটিউশন স্কুলে কী কারণে অসুস্থ হল পড়ুয়ারা? তদন্তে স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপো, গগনচুম্বী সোনাও, চিন্তায় ঘুম উড়ল গহনপ্রেমীদের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

‘যেতে পারছি না…’, শেষ মুহূর্তে বড় ধাক্কা, ডুরান্ড কাপ খেলার স্বপ্ন অধরা টাইগার শ্রফের

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..