মাত্র ৩ মাসেই শেষ গোধূলি আলাপ, টিমের ছবি শেয়ার করে আবেগপ্রবণ রাজ চক্রবর্তী

এদিন পরিচালক রাজ চক্রবর্তী গোটা গোধূলি আলাপ পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন। গোটা টিমের সঙ্গে নোলককে কেক কাটতেও দেখা গেল ছবিগুলো পোস্ট করে রাজ চক্রবর্তী বললেন আবার দেখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক নতুন ধারাবাহিক আসার কোপে বন্ধ হচ্ছে জনপ্রিয় পুরনো ধারাবাহিক। আগামী ৫ জুন থেকে শুরু হতে চলেছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক, ‘তুঁতে’। এই ধারাবাহিকের মাধ্যমে টলিউড আবারও পাচ্ছে নতুন জুটিকে। খুকুমণি ও শান্টুর রসায়নে সাজছে এই ধারাবাহিক। গত কয়েক সপ্তাহ জুড়েই টিআরপির তালিকায় জি বাংলার পেছনে দৌড়চ্ছে স্টার বাংলা। তাই নতুন ধারাবাহিক আনা ছাড়া আর কোনও উপায় দেখতে পাচ্ছে না চ্যানেল কর্তৃপক্ষ। গত মাসেই তুঁতের প্রোমো চ্যানেলে প্রকাশিত হয়েছে। ধারাবাহিকের গল্প বলছে, তুঁতের গল্প বলছে, গ্রামের এক মেয়ে নামী ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। তাঁর হাতে রীতিমতো জাদু রয়েছে। পুরনো শাড়ি থেকে নিমেষেই চমক লাগানো পোশাক বানিয়ে ফেলে সে। এদিকে সৎ মা-দুর্ব্যবহার। টাকার লোভে সে তুঁতেকে শহরে পাঠিয়ে দেয়। তুঁতে আসে লাহিড়ি ম্যানসনে। ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে এলেও তাঁকে বাড়িতে কাজের লোক হিসেবে রাখা হয়। সেই সময় তুঁতের পাশে দাঁড়ায় নায়ক সৈয়দ আরেফিন। তুঁতের চরিত্রে রয়েছেন দীপান্বিতা রক্ষিত।

আপাতত আগামী ৫ জুন থেকে রাত ৭ টা থেকে শুরু হচ্ছে তুঁতে। তবে গাঁটছড়া শেষ নয়, আগামী ৫ তারিখ থেকে গাঁটছড়া স্লট নিচ্ছে গোধূলি আলাপের। আপাততঃ সাড়ে ১০ টার স্লটে এতদিন রাজত্ব করা গোধূলি আলাপ শেষ হচ্ছে। রাজ চক্রবর্তীর পরিচালিত এই ধারাবাহিকটিও বেশ জনপ্রিয় ছিল, মাঝ বয়সীর সঙ্গে হাঁটুর বয়সী নায়িকার রসায়নে বেশ দাপট দেখিয়েছিল ধারাবাহিক। অবশেষে শেষ হতে চলেছে ধারাবাহিক। ৩০ মে সিরিয়ালের শেষ শুটিং। এই সিরিয়ালের মাধ্যমেই বহুদিন পরে ছোট পর্দায় ফিরলেন কৌশিক সেন। নবাগতা সোমু সরকারের সঙ্গে তাঁর রসায়ন বেশ মুগ্ধ করেছিল দর্শকদের। প্রায় ৩ মাসের মাথায় শেষ হচ্ছে ধারাবাহিক।

এককালে সোমু সরকার ও কৌশিক সেনের রসায়ন নিয়েও খুব চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়। নায়িকার কথায়, ‘খারাপ লাগলেও কিছু করার নেই। দিনের ১৪ ঘন্টা কাটতে সিরিয়ালের সেটে। শুটিং শেষে পাহাড়ে যাবেন ঘুরতে। এদিন পরিচালক রাজ চক্রবর্তী গোটা গোধূলি আলাপ পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন। গোটা টিমের সঙ্গে নোলককে কেক কাটতেও দেখা গেল ছবিগুলো পোস্ট করে রাজ চক্রবর্তী বললেন আবার দেখা হবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের