বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ এবার বড়পর্দায়, অক্টোবরে শুরু হচ্ছে শ্যুটিং

পরিচালক অশ্বিন গঙ্গারাজু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসকে বড় পর্দায় তুলে আনছেন। ছবির নাম দেওয়া হয়েছে '১৭৭০'।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বড় পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘আনন্দমঠ’। শুধু তাই নয় বাংলা ভাষা-সহ ৬টি ভারতীয় ভাষায় তৈরি হবে এই ছবি। পরিচালক অশ্বিন গঙ্গারাজু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসকে বড় পর্দায় তুলে আনছেন। বঙ্কিমের উপন্যাস অবলম্বনে তৈরি করা এই ছবির নাম দেওয়া হয়েছে ‘১৭৭০’। ইতিমধ্যে ছবির টিজার প্রকাশ করেছে পরিচালক।

বাংলা ভাষা-সহ হিন্দি, তামিল, তেলগু, কন্নড়, মালায়লম মিলিয়ে ৬টি ভারতীয় ভাষায় ‘১৭৭০’ ছবিটি দেখতে পাবেন দর্শকরা। ছবির চিত্রনাট্য লিখেছেন ভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি এর আগে বজরঙ্গী ভাইজান, বাহুবলী, আর আর আর’এর মত ছবির চিত্রনাট্য লিখেছেন। প্রসঙ্গত ভি বিজয়েন্দ্র প্রসাদের আরেকটি পরিচয় রয়েছে। তিনি প্রখ্যাত পরিচালক রাজামৌলির পিতা। ‘১৭৭০’ ছবির কনসেপ্ট রাম কমল মুখোপাধ্যায়ের।

প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসের ৮ তারিখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১২৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এই ছবির কথা ঘোষণা করেছিলেন সুজয় কুট্টি, রামকমল মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমার। বঙ্কিমচন্দ্র তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসে ব্রিটিশ শাসনের অত্যাচার এবং তার বিরুদ্ধে সন্ন্যাসী আন্দোলনের ছবি ফুটিয়ে তুলেছেন। মূলত সুজয় কুট্টি, রামকমল মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমারের উদ্যোগেই বড়পর্দায় আসছে ‘১৭৭০’। বুধবার এই ছবির প্রথম পোস্টার ও প্রথম ভিডিয়ো টিজার প্রকাশ পেল। ছবির পোস্টারে দেখা যাচ্ছে গেরুয়া বসনে এক যোদ্ধা, যার হাতে জড়ানো রয়েছে রুদ্রাক্ষের মালা, যুদ্ধক্ষেত্রে তলোয়ার নিয়ে তিনি ধেয়ে যাচ্ছেন ব্রিটিশদের দিকে। তাঁর সেই অস্ত্রে লেগে রয়েছে রক্তের দাগ। আর ব্যাকগ্রাউন্ডে চলছে বন্দেমাতরম ধ্বনি।

এই ছবির চিত্রনাট্য লিখতে পেরে উচ্ছ্বসিত বলে জানান ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি জানান, ‘যখন সুজয় আমায় এই ছবির জন্য বলে আমি কিছুটা অবাক হয়ে যাই। বহু বছর আগে এই বইটি আমি পড়েছিলাম। সত্যি কথা বলতে আমার মনে হয়েছিল এখনকার প্রজন্ম হয়তো কোনও ভাবেই এর প্লটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না। কিন্তু রামকমলের সঙ্গে সাক্ষাতের পর আমি বুঝতে পারি ছবিটি নিয়ে ওর এক আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি রাজি হই। আমার কাছে নিঃসন্দেহে এটি চ্যালেঞ্জ।’ অন্যদিকে এই ছবিতে মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। প্রভাস, রাম চরণ ও বিজয় সেতুপতির নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে বলে ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে।

কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার