আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফ্রান্সে গিয়ে চোরের খপ্পরে অন্নু কাপুর

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন অভিনেতা অন্নু কাপুর। আর সেখানে গিয়েই বিপাকে পড়লেন অভিনেতা। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন, তাঁর দুর্ভোগের কথা। জানালেন, তাঁর আইপ্যাড, ব্যাগ, টাকা সবকিছু চুরি হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে, আন্নু কাপুর একটি লম্বা ভিডিও করে জানালেন যে, তিনি যখন প্যারিসে ট্রেনে উঠতে যাবেন, তখনই কয়েকজন লোক তাঁর লাগেজ ট্রেনে তুলে দেওয়ার জন্যে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁর লাগেজে নগদ টাকা, আইপ্যাড, ডায়েরি এবং ক্রেডিট কার্ডসহ আরও অনেক জিনিসপত্র ছিল। আর তাঁরাই সবটা চুরি করে নিয়েছেন। অভিনেতা ভিডিওটির মাধ্যমে সবাইকে সতর্ক করে বললেন, এই দেশে যারা যারা ভ্রমন করার পরিকল্পনা করছেন সবাই সাবধান। এক মিনিটের বেশি দীর্ঘ ভিডিওতে, অন্নু কাপুর হিন্দিতেই জানালেন, “আমার লাগেজ ব্যাগটি চুরি হয়ে গিয়েছে, যাতে প্রচুর নগদ সুইস ফ্রাঙ্ক এবং ইউরো, আইপ্যাড, ডায়েরি এবং ক্রেডিট কার্ড ছিল। তাঁরা সবকিছু চুরি করে নিয়েছে, তাই আপনি যখনই ফ্রান্সে যান, খুব সতর্ক থাকুন কারণ এখানেও পকেটমার, অসৎ লোক এবং অজস্র চোর রয়েছে।” ভিডিওতে অভিনেতাক ট্রেনের ভেতরে বসে থাকতে দেখা গিয়েছে।

তিনি আরও বলেন, “প্যারিসে পৌঁছানোর পরে, আমি প্যারিস পুলিশের কাছে অভিযোগ করব এই বিষয়ে। আর এখানকার রেলওয়ে কর্মকর্তাদের সমর্থন পেয়েছি আমি, তাঁরা আমার সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। এটি একটি বিশাল ট্র্যাজেডি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ আমার পাসপোর্ট আমার কাছে আছে। কিন্তু আমি আমার ক্রেডিট কার্ড, নগদ টাকা সব হারিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম, আপনাদেরও এই অভিজ্ঞতার কথা জানিয়ে রাখি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Annu Kapoor (@annukapoor)

ভিডিওটি পোস্ট করে, আন্নু কাপুর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ফ্রান্স পর্যটন, ফ্রান্স পুলিশ এবং প্যারিসের ভারতীয় দূতাবাসকে ট্যাগ করেছেন। বুধবার আরেকটি ভিডিও শেয়ার করে অভিনেতা জানান,” যখন আমি প্যারিসে ভেলিতে যাওয়ার জন্যে স্টেশনে দাঁড়িয়েছিলাম তখন এই কাণ্ডটি ঘটে। আমাদের দেশের মানুষ ওঁদের সাহিত্য, চিত্রকলা এবং ফরাসি বিপ্লব নিয়ে গর্বিত। কিন্তু তা মোটেও নয়। আমি লক্ষ্য করেছি যে এই দেশের ৫০ শতাংশ মানুষ খুব অহংকারী এবং লোভী।” ১৮ জুন তাঁর কাছ থেকে সবকিছু চুরি করে নিয়েছে চোরের দল, তাই তিনি ফ্রান্সে ভ্রমণ করতে ইচ্ছুক লোকদের সতর্ক করার জন্য ভিডিওটি পোস্ট করেছেন৷ অন্নু কাপুর আরও বলেছিলেন যে, ফ্রান্সের রেল পরিষেবা ফ্রান্সের গৌরব। একদমই অবাস্তব এই যুক্তি। এখানকার ট্রেনে লাগেজ রাখারও জায়গা নেই। এর থেকে ভারতীয় রেল দশগুণে ভালো।

 

 

View this post on Instagram

 

A post shared by Annu Kapoor (@annukapoor)

Published by:

Share Link:

More Releted News:

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ