আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অনুরাগ বসুর বাড়িতে জমকালো সরস্বতী পুজোর আয়োজন, খিচুড়ি প্রসাদে মজলেন কার্তিক-অভিষেকরা

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। তাই যেকোনও উৎসবের দিনে যে যেখানেই থাকুক না কেন, বাড়ি ফেরার চেষ্টা করে, বা যেখানেই থাকুক না কেন উৎসবের রেশ নিজের থাকার জায়গাতেই আনার চেষ্টা করে। ঠিক যেমনটা করলেন, বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ বসু। চলতি বছর ২৬ জানুয়ারি দেশের ৭৪ তম প্রজাতন্ত্রের দিনই ছিল, বাঙালির সরস্বতী পুজো। আমজনতার পাশাপাশি সেলিব্রিটিরাও জমিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছেন। তবে এদিন কলকাতার পাশাপাশি মুম্বইতেও চলেছে সরস্বতীর পুজোর উদযাপন। কেননা হিন্দি চলচ্চিত্রে অভিনয় করলেও মুম্বইতে বাঙালি পরিচালক এবং তারকাদের সংখ্যা অগন্তি। যেমন, রানি মুখোপাধ্যায়, বঙ্গতনয়া হয়েও এখন মুম্বইতেই তাঁর রাজকার্য। অন্যদিকে এদিন নিজের বাড়িতেই সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন পরিচালক অনুরাগ বসু। শুধু তাই নয়, একেবারে পাত পেড়ে অতিথিদের নিজের হাতে খাওয়ালেন তিনি।

অতিথিদের তালিকায় ছিলেন, মুম্বইয়ের একগুচ্ছ তারকা। ছিলেন রাজকুমার রাও এবং অভিনেতা-স্ত্রী পত্রলেখা, কার্তিক আরিয়ান, অভিষেক বচ্চন, ফাতিমা সানা শেখ, আদিত্য রায় কাপুর, সঙ্গীত রচয়িতা প্রীতম, কার্তিক আরিয়ান। বৃহস্পতিবার অনুরাগ বসুর সরস্বতী পুজোর উৎসবে যোগ দিয়েছিলেন তাঁরা। অনুরাগ বসু ইনস্টাগ্রামে পূজার বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের ২৯ তম সরস্বতী পুজো! নতুন বন্ধু, পুরানো বন্ধু, একই মজা।” একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি বেইজ শাড়িতে পত্রলেখা, কালো টি-এর উপরে পরা বেগুনি শার্টে রাজকুমার, কমলা রঙের পোশাকে ভুষণ কুমার এবং সাদা কুর্তা পায়জামাতে কার্তিক আরিয়ান একটি লাইনে বসে আছেন। এবং তাঁদের প্রথাগত খিচুড়ি পরিবেশন করছেন অনুরাগ। তবে শুধু খিচুড়ি নয় পুরি, পাপড়, সবজি ইত্যাদিও অন্তর্ভুক্ত ছিল।

অনুরাগ একটি গ্রুপ ছবিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি, রাজকুমার, কার্তিক, ভূষণ কুমার এবং আরও কয়েকজন একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। এদিকে অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে, গোলাপী কুর্তা পায়জামায়, দেবী সরস্বতী মূর্তির সামনে প্রার্থনা করছেন। সাদা শাড়িতে থাকা ফাতিমাকেও একটি ছবিতে প্রতিমার সামনে পোজ দিতে দেখা যায়। একটি ছবিতে আদিত্য রায় কাপুরকে একটি ছোট সাদা কুর্তা এবং নীল ডেনিমে দেখা গিয়েছে৷

Published by:

Share Link:

More Releted News:

৬৭ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রী কে?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ