কর ফাঁকির অভিযোগে বম্বে হাইকোর্টে দ্বারস্থ অনুষ্কা শর্মা

এদিন আদালতের বিচারক নীতিন জামদার এবং অভয় আহুজা নির্দেশে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুষ্কা। আগামী ৬ ফেব্রুয়ারি তাঁর মামলাটি শুরু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী অনুষ্কা শর্মার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ। সম্প্রতি কর ফাঁকি দেওয়ার অভিযোগ অভিনেত্রী দুটি পিটিশন দাখিল করেছিলেন। তবে তিনি নিজে সরাসরি পিটিশন দাখিল করেননি, আইনজীবীর মাধ্যমে পিটিশন দাখিল করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গতবছর ১৫ ডিসেম্বর বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন গডসে জানিয়েছিলেন, কেন অভিনেত্রী নিজে পিটিশন জমা দিলেন না, আইনজীবীর মাধ্যমে কেন দিতে হল? জানা যায়, অভিনেত্রী ২০১২-১৩ এবং ২০১৩-১৪-সালে কর জমা দেননি। ২০১২-১৩ সালে অভিনেত্রীর মোট উপার্জনের কর হয়ে দাঁড়িয়েছিল ১২.৩ কোটি টাকা। যার সুদ হয় প্রায় ১.২ কোটি টাকা। এদিকে ২০১৩-১৪ সালে অভিনেত্রীর মোট সম্পত্তির কর ছিল ১৭ কোটি টাকা, যার বিবেচ্য সুদ হয় ১.৬ কোটি টাকা। কোনও করই তিনি পরিশোধ করেননি বলে অভিযোগ। উল্টে অভিনেত্রী মহারাষ্ট্র ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্টের অধীনে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ মূল্যায়ন বছরে বকেয়া বাড়ানোর জন্য মাজগাঁও-এর ডেপুটি কমিশনারের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

এদিন আদালতের বিচারক নীতিন জামদার এবং অভয় আহুজা নির্দেশে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুষ্কা। আগামী ৬ ফেব্রুয়ারি তাঁর মামলাটি শুরু হবে। এদিকে অনুষ্কা সেলস ট্যাক্স বিভাগের আদেশ বাতিল করার অনুরোধ করেছেন আদালতে। তাঁর বিশ্বাস, তিনি একজন অভিনেত্রী হওয়ার ট্যাক্স কর্মকর্তারা তাঁকে উচ্চ হারে মূল্যায়ন করেছেন। অনুষ্কা ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত মোট চারটি পিটিশন দাখিল করেছিলেন। ডিসেম্বরে হাইকোর্ট ট্যাক্স আদেশকে চ্যালেঞ্জ করার পর গতসপ্তাহে তিনি নতুন পিটিশন দাখিল করেন। অনুষ্কা শর্মা আরও যুক্তি দেন যে, তিনি যশরাজ ফিল্মস, প্রযোজক এবং ইভেন্ট সংগঠকদের সঙ্গে একটি ত্রি-পক্ষীয় চুক্তির অংশ হিসেবে চলচ্চিত্রে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিনয় করেছেন।

তাঁকে ২০১২-১৩ সালে ১.২ কোটি টাকা দিতে বলা হয়েছিল এবং পরের বছর, তিনি ১.৬ কোটি টাকার নোটিশ পেয়েছিলেন। অনুষ্কার দাবি, তাঁকে কোনোমতেই চলচ্চিত্রের স্রষ্টা বা প্রযোজক বলা যায় না। যা হিসেবে তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছিল। সেগুলি ভুল, কারণ তিনি ছবির প্রযোজক নন। তাই ছবিটির কপিরাইটের মালিক তিনি নন। তিনি আরও বলেছিলেন যে, বিতর্কিত ট্যাক্সের ১০ শতাংশ পরিশোধ না করা পর্যন্ত তিনি কর্তৃপক্ষের কাছে আপিল দায়ের করতে পারতেন না।

আরও পড়ুনঃ অনুষ্কার বিরুদ্ধে কর-ফাঁকির অভিযোগ! কেন অভিনেত্রী নিজে পিটিশন দাখিল করেননি, প্রশ্ন হাইকোর্টের

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত