‘অনুষ্কার উপস্থিতি ভারতের পরাজয়ের কারণ’, ভাইরাল ম্যাচ চলাকালীন অভিনেত্রীর বিষন্ন ছবি

এদিন ম্যাচ থেকে অনুষ্কার একটি বিধ্বস্ত চিত্র নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে কোটি কোটি ভক্তদের আশা চূর্ণ করে, রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ম্যাচে ২০৯ রানে ভারতকে পরাজিত করে জয়ী হল অস্ট্রেলিয়া। শত প্রচেষ্টা সত্ত্বেও হার হল ভারতের। এদিন ম্যাচে উপস্থিত ছিলেন বিরাট কোহলির ঘরণী অনুষ্কা শর্মাও। স্বামীর প্রতিটা ম্যাচেই উপস্থিত থাকার চেষ্টা করেন অনুষ্কা, স্বামীর উৎসাহ হয়ে। আর বিরাট কোনও ম্যাচে খারাপ পারফর্ম্যান্স করলেই তখন দায় পড়ে যায় অনুষ্কার। এই নিয়ে কম অপয়া-অলক্ষ্মী কথাটি শুনতে হয় নি অনুষ্কাকে। কিন্তু প্রতিবারই হার মেনে নয়, বরং স্বামীর কাঁধ শক্ত করতে তাঁর পাশে সবসময় দাঁড়িয়েছেন অভিনেত্রী। এদিনও ম্যাচের সময় বিরাটকে নানারকম ভঙ্গিতে উৎসাহ দিয়েছেন তিনি, কিন্তু শেষ তাঁর মুখও হয়ে গিয়েছিল ফ্যাকাসে।

সেটাই যেন এখন সোশ্যাল মিডিয়ার প্রধান হাইলাইট। দ্বিতীয় ইনিংসে প্রাক্তন অধিনায়ক বিরাটের ৭৮ বলে ৪৯ রানও ডুবন্ত ভারতীয় দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। এদিন ম্যাচ থেকে অনুষ্কার একটি বিধ্বস্ত চিত্র নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। তা দেখে নেটপাড়া নানারকম মন্তব্য করতেও ছাড়েনি। ছবিতে দেখা যাচ্ছে, অনুষ্কা মুখে হাত ভাঁজ করে চুপটি করে বসে আছেন, বেশ চিন্তিত তিনি। তাঁর চোখে মুখে গভীর যন্ত্রণা স্পষ্ট।

কয়েকজন নেটিজেন ইতিমধ্যেই ভারতের পরাজয়ের জন্যে অনুষ্কার উপস্থিতিকে দায়ী করেছেন। তবে কেউ কেউ অভিনেত্রীর সমর্থনে ছুটে এসে জানিয়েছেন, “অনুষ্কা শর্মা তাঁর স্বামীর দুর্বল দিক হতে পারে না #WTCFinal2023। প্রতিবার একজন খেলোয়াড়ের পরাজয়ের পেছনে তাঁর পরিবারকে টেনে আনা বন্ধ করুন। অনুষ্কার পাশে দাঁড়ান।”

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘সমস্যাটা কী?’ আমিরের তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনার ঝড়, এবার নায়কের সমর্থনে আসরে রাখি

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের