অভিনয়ের পাশাপাশি গানে হাতেখড়ি দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়

বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলঙ্কি রায়ের মিষ্টি প্রেমের গল্প। এই ছবিরই অন্যতম জনপ্রিয় গান ছিল ‘রাতের কাছে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ের পাশাপাশি নানারকম ব্যবসাতেও মনোনিবেশ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। বলিউডে তো এরকম উদাহরণ ভুরি ভুরি। যারা অভিনয়ের পাশেও অন্য রকম পেশায় নিযুক্ত হয়েছেন। কেউ নিজের অন্য প্রতিভাকে কাজে লাগাচ্ছে, কেউ রেস্তোরাঁর ব্যবসায় মনোনিবেশ করছেন, আবার কেউ বিউটি ব্র্যান্ডের ব্যবসা শুরু করেছেন। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, টলিউডের বেশ পরিচিত একজন মুখ।

গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘শহরের উষ্ণতম দিনে’, যেখানে তিনি জুটি বেঁধেছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়ের সঙ্গে। স্টার জলসার পুরাতন হিট জুটি ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের জুটি ছিলেন তাঁরা। তাই দর্শকদের কাছেও বেশ পছন্দের ছিলেন বিক্রম-শোলাঙ্কি জুটি। তাঁদের জুটিবদ্ধ প্রথম সিনেমাও হাট। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলঙ্কি রায়ের মিষ্টি প্রেমের গল্প। এই ছবিরই অন্যতম জনপ্রিয় গান ছিল ‘রাতের কাছে’।

এবার সেই গানের রিপ্রাইজ ভার্সন দিয়ে প্লেব্যাকে ডেবিউ করলেন বিক্রম। সুতরাং অভিনয়ের পাশাপাশি গানের পেশাতেও হাতেখড়ি করলেন বিক্রম চট্টোপাধ্যায়। আর সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেতা। এই গানের ভিডিওতেও ফুটে উঠলো কলকাতার আনাচ কানাচ। ডেকার্স লেন থেকে ময়দান, অফিস পাড়া থেকে অন্যত্র। নিজের প্রথম গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘আমার প্রথম গান। দয়া করে ভালোবাসায় ভরিয়ে দেবেন।’ এই গানের সঙ্গীত পরিচালক এবং মিউজিক কম্পোজার নবারুণ বসু। গানটির লিরিক্স লিখেছেন প্রাঞ্জল দাস। ইতিমধ্যেই দর্শকদের থেকে ভীষণ ভালো সাড়া পেয়েছে এই গানটির নতুন ভার্সন।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর