Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদেশী ভক্তের কন্ঠে ‘মা তুঝে সালাম’ গান, চমকে গেলেন রহমান, তুললেন ভিডিও

বোঝাই যাচ্ছে, মেয়েটি এ আর রহমানের বিশাল ভক্ত। ভিডিওতে তিনি আইডল বলেও ডাকেন এ আর রহমানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি সুন্দর ভিডিও। বর্তমানে ডিজিটাল মিডিয়ার উন্নতিতে প্রচুর মানুষ রোজগার করে খাচ্ছে। বর্তমানে ডিজিটাল দুনিয়ার হাত ধরেই বলিউড পৌঁছে গিয়েছে অনেকদূর। যেখানে বলিউডের গানে নেচে ওঠেন একাধিক ইউজার, কেউ কেউ গেয়েও ওঠেন। বিদেশীদের কন্ঠে দেশীয় গান সত্যিই ভারতের জন্যে গর্বের বিষয়। বিশেষ করে ভারতীয় শিল্পীদের জন্যে গর্বের মূহুর্ত। অস্কারপ্রাপ্ত সুরকার এ আর রহমানের অনন্য সৃষ্টি ‘বন্দেমাতরম, মা তুঝে সালাম’, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত দেশাত্মবোধক গানটির জনপ্রিয়তা শুধু দেশে আটকে নেই, বিদেশেও গানটির সম মর্যাদা রয়েছে।

সম্প্রতি এই গানের সৃষ্টিকর্তার সামনেই এক বিদেশীনী গিটার বাজিয়ে গেয়ে ফেললেন ‘বন্দেমাতরম, মা তুঝে সালাম’। যা শুনে গাড়ি থামিয়ে নিজেই ভিডিও করা শুরু করলেন এ আর রহমান। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজ করছে। বোঝাই যাচ্ছে, মেয়েটি এ আর রহমানের বিশাল ভক্ত। ভিডিওতে তিনি আইডল বলেও ডাকেন এ আর রহমানকে। ভিডিওতে মেয়েটি প্রথমে জিজ্ঞাসা করেন, তিনি তাঁর জন্য একটি গান গাইতে পারেন কিনা। এরপর রহমান সম্মতি দিলেই রাস্তায় গিটার বাজিয়ে ওই মেয়েটি জনপ্রিয় দেশাত্মবোধক গান, মা তুঝে সালাম শুরু করেন। এ আর রহমান ধৈর্য ধরে তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখেন এবং তিনি তাঁর গাড়ির জানালা থেকেই মোবাইল ফোনে বন্দি করে নেন দৃশ্যটি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সুরকার এদিন নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ভিডিওটি শেয়ার করে নিলেন। এরপর একজন পাপারাজ্জি তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন। এরপরেই ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “তিনি খুব সুন্দরভাবে গেয়েছেন, ইন্ডিয়া সব কি জান হ্যায় (ভারত সবার জীবন)।” আরও একজন লিখেছেন, “কী আশ্চর্য গানের কন্ঠ।” উল্লেখ্য, তিন সপ্তাহ আগে, এ আর রহমান কান্দুরি উৎসবে যোগ দিতে নাগাপট্টিনমের নাগোর দরগায় গিয়েছিলেন। উৎসবে অংশ নিতে তিনি একটি অটোরিকশায় সেখানে পৌঁছন। যা নিয়ে নেটপাড়ায় চরম চর্চা হয়। বর্তমানে সুরকার ঐশ্বর্য রজনীকান্তের আসন্ন ছবি লাল সালামের সঙ্গীত রচয়িতা হিসেবে কাজ করছেন। তাঁর সর্বশেষ গান, সুরো সুরো, যা শিবকার্থিকেয়ান এবং রকুল প্রীত সিং সমন্বিত, তামিল চলচ্চিত্র আয়লান থেকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত