১৩ বছর পর কলকাতায় পারফর্ম করতে আসছেন এআর রহমান, কবে এবং কোথায়?

এ বছর শীতে কলকাতায় প্রোগ্রাম করতে আসছেন প্রখ্যাত গায়ক-সুরকার এ আর রহমান। প্রায় ১৩ বছর পর তিলোত্তমায় আসছেন রহমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর পড়তেই শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। ভোর থেকেই ঘন কুয়াশা, বেলার দিকে একটু গরম ভাব থাকলেও বিকেল গড়াতেই ফের শীতের দাপট। শীত মানেই যেমন বেড়াতে যাওয়ার একটা প্রবণতা, তেমনি শীতেই শহরজুড়ে বসে নানারকম মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। রাজ্যজুড়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে কলকাতার অনুষ্ঠানগুলিতে আমন্ত্রিত থাকেন মুম্বইয়ের নামি-দামি শিল্পীরা, তাঁদের কন্ঠে মুগ্ধ হয়ে যান শ্রোতারা। এ বছর শীতে কলকাতার বুকে অনুষ্ঠান করতে আসছেন প্রখ্যাত গায়ক-সুরকার এ আর রহমান। প্রায় ১৩ বছর পর তিলোত্তমায় আসছেন রহমান।

বিশ্বের বহু প্রান্তে তিনি অনুষ্ঠান করলেও এতকাল কলকাতার শ্রোতারা অস্কারজয়ী সুরকারের অনুষ্ঠান থেকে বঞ্চিত ছিলেন। অবশেষে কলকাতাবাসীর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি অস্কারজয়ী সুরকারের শো রয়েছে অ্যাকোয়টিকায়। শেষবার তিনি ২০১২ সালে কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন। তখন সল্টলেক স্টেডিয়ামে তাঁর অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। এর পরে ২০১৫ সালে ফুটবলতারকা পেলের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। অবশেষে ১৩ বছর পরে আবারও কলকাতার বুকে পারফর্ম করতে আসছেন রহমান।

সূত্রের খবর, অ্যাকোয়টিকায় তাঁর অনুষ্ঠান হবে। কিন্তু এখনও পর্যন্ত অনুষ্ঠানের কিছুই চূড়ান্ত হয়নি। তবে জানা গিয়েছে, প্রায় পাঁচ ঘণ্টার অনুষ্ঠান হবে। শহরজুড়ে এমনিতেই প্রচুর ভক্তসংখ্যা রহমানের। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে দক্ষিণী ছবির পাশাপাশি হিন্দি ছবিতে বেশি কাজ করেছেন। হলিউডের ছবিতেও কাজ করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান। তবে সুরকার ‘ঊর্বশী ঊর্বশী’ গানটি তাঁর সকল শোয়ে করে থাকেন। তাই এখন দেখার বিষয় কলকাতার অনুষ্ঠানে তিনি ঝুলিবন্দি করে কী কী পরিবেশন করেন! এমনিতেই শীতে কলকাতায় বলিউডের অনেক গায়ক-গায়িকা পারফর্ম করতে আসেন। সুনিধি চৌহান থেকে শ্রেয়া ঘোষাল, দর্শন রাভেল, সোনু নিগম, অরিজিৎ সিংহ সহ একাধিক সঙ্গীতশিল্পী গাইতে আসেন।

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান