সত্যিই কি প্রেম করছেন, সোহিনীর সঙ্গে ছবি দিয়ে ফের জল্পনা উস্কে দিলেন শোভন

একটি রোমান্টিক ছবি দিলেন একে অপরের। তবে কী এবার তাঁরা প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন? ছবিতে দেখা যাচ্ছে, সবুজ পাঞ্জাবী পরে শোভন, তাঁর বুকে মাথা দিয়েছেন সোহিনী, পরনে সাদা কুর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম করছেন অভিনেত্রী সোহিনী সরকার। মাস কয়েক ধরেই জল্পনা গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)-এর সঙ্গে প্রেম করছেন নায়িকা। কিন্তু হাবেভাবে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন যে, তাঁরা প্রেম করছেন। এর আগে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম করতেন শোভন। আর অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে লিভ-ইনে ছিলেন সোহিনী। কিন্তু দুজনেরই সম্পর্ক ভেঙে গিয়েছে। তবে এবার সবকিছু ভুলে শোভন যে, সোহিনীতে মজেছেন তা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়! এই খবরটি প্রকাশ্যে এসেছিল সোহিনীর জন্মদিন সেলিব্রেশনের সময়। জন্মদিনে ছুটি কাটাতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন সোহিনী। সেখানে তাঁর সঙ্গে ছিলেন টলিউডের বন্ধুবান্ধবেরা। শোভনকেও দেখা যায় সেই তালিকায়।

এছাড়াও দুইপক্ষ প্রায়শই একে অপরের ছবি পোস্ট করে যাচ্ছেন। এদিকে কয়েক মাস আগে বিদেশে গিয়েছিলেন একসঙ্গে দুজনে। সেখানে তাঁরা বাগদান সেরে ফেলেছেন এটাও গুজব উঠেছিল। কিন্তু বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেন সোহিনী। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিজে আরও একবার প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। একটি রোমান্টিক ছবি দিলেন একে অপরের। তবে কী এবার তাঁরা প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন? ছবিতে দেখা যাচ্ছে, সবুজ পাঞ্জাবী পরে শোভন, তাঁর বুকে মাথা দিয়েছেন সোহিনী, পরনে সাদা কুর্তি। সবুজ গাছপালার ঘেরা মনোরম পরিবেশে ফুরফুরে মেজাজে তাঁরা। ছবির সঙ্গে একটি গানও বাজছে, ‘যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কী যে সয়ে যেতে হয়, ভালবাসা হলে…’।

তাহলে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন শোভন, কিন্তু ক্যাপশনে কিছু লেখা নেই! তাই এটাকে শিলমোহর বলা যায়না। সোহিনী ও শোভনের সম্পর্ক নিয়ে জল্পনা বেশ অনেকদিনের। বন্ধুর বিয়ে হোক, একসঙ্গে উৎসব উদযাপন, জন্মদিনের পার্টি, একসঙ্গে ঘোরা, সবেতেই জোড়া শালিক তাঁরা। আর সেই তালিকায় ছিলেন শোভনও। গত ফেব্রুয়ারি মাসে বরফের দেশে গিয়ে একাধিক রিল ছবি পোস্ট করেন সোহিনী। অন্যদিকে একই ধরনের লোকেশনে শীতবস্ত্র পরে ছবি পোস্ট করেন শোভনও। তাতেই দুয়ে দুয়ে চার করেন ভক্তরা। কিন্তু কবে তারা সম্পর্কে শিলমোহর দেবেন এখন সেটাই জানার অপেক্ষায়।

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের