মমতার ভাবনায় কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবের থিম সং-গাইছেন অরিজি‍ৎ সিংহ

এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ‘‘পৃথিবীর অন্য কোনও চলচ্চিত্র উৎসবে একসঙ্গে ১৫ হাজার মানুষ সিনেমা দেখেন না। মুখ্যমন্ত্রীর ভাবনাতেই সেটা সম্ভব হয়েছে।’’

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে জোরকদমে চলছে। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও কলকাতার নন্দন চত্বর সেজে উঠবে সিনেমা সজ্জায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের একাধিক প্রভাবশালী তারকা রা। তবে এ বছর শাহরুখ খানের আসার চান্স খুব কম। সেই জায়গায় আসতে পারেন, সলমান খান, অনীল কাপুর, সোনাক্ষী সিনহা, কমল হাসান, শত্রুঘ্ন সিন্‌হা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেশ ভট্ট প্রমুখ। এছাড়াও এ বছর চলচ্চিত্র মহলের কিন্তু মুখও বদলেছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের বদলে জুন মালিয়ার সঙ্গে সঞ্চালনা করবেন, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গতবছর পর্যন্তও রাজ চক্রবর্তী এই দায়িত্ব সামলেছেন। তবে এবার শোনা যাচ্ছে, এই উৎসবের থিম সং নাকি গাইছেন বাংলার ছেলে তথা বিশ্বখ্যাত মেলোডি কিং অরিজিৎ সিং।

না চমক এখানেই শেষ নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এই গান গাইবেন তিনি। বুধবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে হয়ে গেল সাংবাদিক বৈঠক, সেখানেই এ কথা জানালেন উৎসব কর্তৃপক্ষ। আগামী ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকদের কথায়, শহরের ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবি প্রদর্শিত হবে। বুধবারের সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিরবাহা হাঁসদা-সহ উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌতম ঘোষ, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়েরা। এ বছর মুখ্যমন্ত্রীর ভাবনায় চলচ্চিত্র উৎসবের প্রথম ‘থিম সং’ গেয়েছেন অরিজিৎ সিংহ। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ‘‘পৃথিবীর অন্য কোনও চলচ্চিত্র উৎসবে একসঙ্গে ১৫ হাজার মানুষ সিনেমা দেখেন না। মুখ্যমন্ত্রীর ভাবনাতেই সেটা সম্ভব হয়েছে।’’

এছাড়াও এবারই প্রথম উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে দেওয়া হবে পুরস্কার। সঙ্গে থাকবে সাড়ে সাত লক্ষ টাকার পুরস্কারমূল্য এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি। এছাড়াও আয়োজকরা এদিন আরও জানালেন, এ বছর উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। ‘স্পেশ্যাল ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। ৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেবেন লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ‘ইন সার্চ অফ আইডেন্টিটি’ এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দু’টি বিশেষ বিভাগ। এছাড়াও ‘মাস্টার ক্লাস’-এ থাকবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র, ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। সব মিলিয়ে একেবারে জমজমাটভাবে ওপেনিং হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মহল।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…