‘তোমার মধ্যে মাকে খুঁজে পাই, তুমি আমারই থাকবে’, বোনের বিয়ে নিয়ে খোলা চিঠি অর্জুনের

বিয়ে হয়ে গেল পরিচালক-প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুরের। সোমবার (৬ জুলাই) মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল তাঁর বিয়ের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়ে গেল পরিচালক-প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুরের। সোমবার (৬ জুলাই) মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল তাঁর বিয়ের আসর। বিয়েতে কাপুর পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। বনি কাপুরের ভাই অনিল কাপুর এবং তাঁর সন্তানরাও উপস্থিত ছিলেন। এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে দিদির বিয়ের মধ্যমণি ছিলেন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অর্জুন কাপুররা। সকলকেই জমকালো সাজে দেখা যায়। হবে নাই বা কেন, জাহ্নবী কাপুর, খুশি কাপুরের বড় দিদি বলে কথা!

তবে বোনের বিয়েতে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা অর্জুন কাপুর। শেরওয়ানিতে অসাধারণ সুদর্শন দেখাচ্ছিল তাকে। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বিয়ে হয়েছে অংশুলার। মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একটি ভাইরাল ভিডিওতে, অংশুলার ছাদনাতলায় যাওয়ার সময় বোনের পাশেই অর্জুনকে হাঁটতে দেখা যায়। বনি কাপুরকেও তাঁদের সঙ্গে দেখা যায়। বিয়ের পর অর্জুন অংশুলাকে উৎসর্গ করে একটি আবেগঘন নোট লিখলেন অর্জুন এবং বেশকিছু ছবি জুড়ে দিলেন।

অভিনেতার কথায়, ‘তুমি চিরকাল আমারই থাকবে, কিন্তু এখন আমাকে তোমাকে যেতে দিতে হবে। আজ তুমি রোহানের সঙ্গে তোমার নতুন যাত্রা শুরু করছ, আর তোমাকে হাসতে দেখে আমার মন, মস্তিষ্ক ও আত্মা ভীষণ খুশি। আমি তোমার মধ্যে আমার মাকে খুঁজে পাই। তুমি কখনও চিন্তা করো না, কারণ আমা দের মা সবসময় তোমার উপর নজর রাখছেন এবং তোমাকে আশীর্বাদ করছেন। আমি সবসময় এখানে আছি, সবসময় তোমার পাশে আছি, এবং সবসময় খেয়াল রাখি যেন তোমার মুখের হাসি যেন কখনও ম্লান না হয়।’ অর্জুন ও অংশুলা কাপুরের মা মোনা শৌরি কাপুর ২০১২ সালে ক্যান্সারে মারা যান। অংশুলা তাদের বিয়ের অনুষ্ঠানে মায়ের ছবি রেখেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

অংশুলা তাঁর স্বপ্নময় বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মাকে উৎসর্গ করে ক্যাপশনে লিখেছেন, ‘এত মানুষের মধ্যে। এত জায়গার মধ্যে। এত সময়ের মধ্যে। তুমিই ছিলে। আর কোনোভাবে, প্রতিটি বাঁক, মোড় আর বিস্ময়ের মধ্যেও, তুমিই রয়ে গিয়েছো। আমার সবচেয়ে প্রিয় আলাপ। আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।’ ২১ জুন রোহনের পরিবারের আয়োজিত ‘মাতা কি চৌকি’র মাধ্যমে অংশুলা কাপুরের বিয়ের উৎসব শুরু হয়। যেখানে তাঁদের পরিবারের সদস্য সঞ্জয় কাপুর, মহীপ কাপুর, সুনিতা কাপুর, শানায়া কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে যোগ দিয়েছিলেন। গত বছরের অক্টোবরে এই দম্পতি মুম্বইতে তাঁদের বাগদান সম্পন্ন হয়। তাঁদের ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল।

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল