বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন অগ্নিমিত্রা , কিছুক্ষণের মধ্যেই যাবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারুইপুরের নাবালিকা নির্যাতনের ঘটনায় তৎপরতা বাড়াল বিজেপি সরকার। মঙ্গলবার সকালেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তাঁর সাথে ছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং  ফাল্গুনী পাত্র।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানেন তাঁরা। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন বিজেপি নেতারা। এদিকে, মঙ্গলবারই বারুইপুরে যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। ঘটনার বিষয়ে তাঁদের বক্তব্য শুনবেন বলেও জানা গিয়েছে। এর আগেই শুভেন্দু অধিকারী এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। দোষীদের বিরুদ্ধে ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ বা সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, ফের বাড়বে গরম, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় রাজনৈতিক তরজা অব্যাহত থাকলেও নির্যাতিতার পরিবার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশি নজরদারিতে গোটা এলাকা। তদন্তের অগ্রগতির উপর নজর রাখছে প্রশাসন।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের