‘মেয়েকে হাতে ধরে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ’, ‘কিং’-এ শুটিংয়ের কেমন অভিজ্ঞতা খরাজের?

তিন বছর পর আবারও স্বমহিমায় পর্দায় ফিরছেন বলিউড 'বাদশা' শাহরুখ খান। তাঁর আগামী ছবি 'কিং', যা ডিসেম্বরে মুক্তি পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছর পর আবারও স্বমহিমায় পর্দায় ফিরছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। তাঁর আগামী ছবি ‘কিং’, যা ডিসেম্বরে মুক্তি পাবে। জানা গিয়েছে, এই ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার। পাশাপাশি বাবার সঙ্গে প্রথমবার সিনেমার পর্দায় স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ কন্যা সুহানা খান। এছাড়া রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন-সহ অনেকেই অভিনয় করবেন এই ছবিতে। শুধু তাই নয়, ছবিতে অভিনয় করছেন বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ও।

২০২৩ সালে একই বছরে তিনটি ছবি মুক্তি পেয়েছিল শাহরুখের। তাই তিন বছর পরে পর্দায় অভিনেতাকে দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা। এই ছবি দিয়েই মেয়ে সুহানার বড়পর্দায় অভিষেক হচ্ছে। ছবির চিত্রনাট্য লিখেছেন চার জন। যাঁদের মধ্যে রয়েছেন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ। তাঁর কথাতেই ছবিতে সুযোগ পেয়েছেন খরাজ। কিছুদিন আগেই মুম্বইয়ে শুটিং করে কলকাতায় ফিরেছেন খরাজ।

তবে শাহরুখ-সুহানার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন অভিনেতার? এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে অভিনেতা জানালেন, তাঁদের সঙ্গে অভিনয়ে দারুণ অভিজ্ঞতা। দারুণ মানুষ শাহরুখ খান। কাজ ছাড়া কিছুই বোঝেন না। যতক্ষণ সেটে থাকেন, অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা করেন না। জোরে কথাও বলা পছন্দ নয় তাঁর। সবাই চুপ করেই কাজ করেন। দুপুর দুটো থেকে, রাত দুটো পর্যন্ত শুটিং শুরু হয় শাহরুখের। আর মেয়ের প্রথম ছবি বলে সুহানাকে পুরোটাই গাইড করছেন শাহরুখ। খুব কেয়ারিং। মেয়েকে অভিনয় হাতে ধরে শেখাচ্ছেন। একটি শুয়ে থাকার দৃশ্য নিজে অভিনয় করে মেয়েকে
দেখিয়েছেন শাহরুখ। কীভাবে মাথা হেলাতে হয়, মেয়েকে সবটা হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন তিনি। মেয়ের অভিনয়ে যাতে কোনও ত্রুটি না থাকে, সেটা গুরুত্ব সহকারে দেখছেন অভিনেতা। তবে সুহানার সঙ্গেই বেশিরভাগ দৃশ্য ছিল খরাজের। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন শাহরুখও। নায়কের অটোগ্রাফও নিয়েছেন খরাজ। এগুলোই খরাজের কাছে প্রাপ্তি। তবে ছবিতে খরাজ কী চরিত্রে অভিনয় করছেন তা খোলসা করেননি অভিনেতা। আপতত ২৪ ডিসেম্বর ছবি মুক্তির অপেক্ষা করতে হবে।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়