‘মিঠাই’ থেকে সরে দাঁড়ালেন অর্কজা? কারণ কী

মিঠাই থেকে সরে দাঁড়ালেন অর্কজা আচার্য। টেলিপাড়ায় গুঞ্জন যে মিঠাই ধারাবাহিকে তার চরিত্রটি গুরুত্ব হারানোর জন্যই নাকি তা থেকে সরে দাঁড়িয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিঠাই থেকে সরে দাঁড়ালেন অর্কজা আচার্য। টেলিপাড়ায় গুঞ্জন যে মিঠাই ধারাবাহিকে তার চরিত্রটি গুরুত্ব হারানোর জন্যই নাকি তা থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু আসল বিষয়টা ঠিক কী? এই বিষয়ে সংবাদমাধ্যমকে অর্কজা জানিয়েছেন, একথা একেবারেই ভিত্তিহীন। এইরকম গুঞ্জন তাঁর কানে এসেও পৌঁছেছে। কিন্তু তিনি জানিয়েছেন এমন কিছুই আসলে হয়নি। তাহলে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর আসল কারণ কী? 

অর্কজা জানিয়েছেন, খুব শিগগিরি নাকি একটি ধারাবাহিকে মূল চরিত্রে ফিরতে চলেছেন অর্কজা। তাই মিঠাই থেকে ছুটি। আর শুধুই তাই নয়, তাঁর দাবি তিনমাসের একটি চরিত্রের জন্যই তাঁকে মিঠাই ধারাবাহিকে নেওয়া হয়েছিল। ‘বসুন্ধরা’ চরিত্রটি দর্শক পছন্দ করায় তা বাড়ানো হয়েছিল। এই চরিত্রের আগমন ঘটেছিল শুধুমাত্র নিপা ও রুদ্রর মাঝে এক আলাদা বন্ডিং তৈরি করার জন্য। সেই পর্ব মিটে গেলে এখন ‘ধারা’কেও আর তাই সেভাবে দেখা যাচ্ছে না।

মঞ্চে অভিনয় থেকে শুরু করে লম্বা একটা জার্নি। দীর্ঘদিনের অডিশন দিয়ে নিরুপমা চরিত্রের জন্য ঝাড়াই বাছাই পর্বে সে নির্বাচিত হয়। পরপর যে দুটি চরিত্রে তাঁকে দেখা গেল তা পুরোপুরি ভিন্ন মেরুর। প্রথমে একজন ঘরোয়া মেয়ে নিরুপমা। আর তারপরেই একজন পুলিশ অফিসার।  এরপর ঠিক কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? জানা যাচ্ছে আকাশ আট-এর একটি ধারাবাহিকে অর্কজাকে দেখা যাবে। তাঁর বিপরীতে থাকবে জি বাংলার জীবনসাথী খ্যাত সায়ন কর্মকার। অর্কজার কাছে তাঁর চরিত্রটাই গুরুত্বপূর্ণ। কোন চ্যানেল বা কোন ধারাবাহিক সেটা নয়।  

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

রামমন্দির তৈরির প্রস্তাব দিয়েছিলেন রেজিনগর উপনির্বাচনে সেই শাখারভকেই প্রার্থী করল বিজেপি

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক