‘সুরের রানি’ আশা ভোঁসলের শেষকৃত্য কবে ও কোথায় হবে? জানালেন গায়িকার ছেলে

শেষ হল ভারতীয় সঙ্গীত মহলের এক যুগ। রবিবার (১২ এপ্রিল) প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তী প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হল ভারতীয় সঙ্গীত মহলের এক যুগ। রবিবার (১২ এপ্রিল) প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তী প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হল ভারতীয় ইন্ডাস্ট্রির এক যুগের। অত্যন্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণ নিয়ে গতকাল মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু অনেক প্রচেষ্টার পরেও শেষ রক্ষা হলনা। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকা। তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগৎ হারাল অন্যতম এক কিংবদন্তী কণ্ঠকে, যাঁর কীর্তি প্রজন্মের পর প্রজন্ম শিল্পী ও সঙ্গীতপ্রেমীদের অনুপ্রাণিত করে যাবে। শুধু পুরোনো প্রজন্ম নয়, নতুন প্রজন্মের মুখে মুখে তাঁর কন্ঠ ঘুরে বেড়ায়। অর্থাৎ সকল প্রজন্মের কাছেই তিনি ছিলেন অনন্য প্রতিভা। প্রায় ২০ টিরও বেশি ভাষায় গেয়েছেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকা ছেলে আনন্দ ভোঁসলে। তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মাকে গতকাল ১১ এপ্রিল ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীত জগৎ, চলচ্চিত্র অঙ্গন এবং বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আশা ভোঁসলের শেষকৃত্যের বিষয়ে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) জনসাধারণ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁকে। তিনি বলেছেন, “আমার মা আজ মারা গিয়েছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্রান্দে, যেখানে তিনি থাকতেন, সেখানে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আগামিকাল বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।” সেই অনুযায়ী, ভক্ত, অনুরাগী এবং চলচ্চিত্র ও সঙ্গীত জগতের সদস্যরা সকাল ১১টা থেকে এই কিংবদন্তী গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবন কাসা গ্রান্দে-তে যেতে পারবেন। ভারতীয় সঙ্গীতের অন্যতম প্রশংসিত ও বহুমুখী কণ্ঠশিল্পী ছিলেন আশা ভোঁসলে। সাত দশকেরও বেশি সময় ধরে তাঁর কর্মজীবন বিস্তৃত ছিল। তিনি একাধিক ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন এবং অসংখ্য কালজয়ী ক্লাসিক উপহার দিয়েছেন যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জনপ্রিয়।

তিনি ১৯৪০-এর দশকে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি কিংবদন্তি পরিচালক বিমল রায় ও রাজ কাপুরের পাশাপাশি কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও.পি. নায়ার, সর্দার মালিক, সাজ্জাদ হুসেন, এস. মহিন্দর এবং এ.আর. রহমানের সঙ্গে কাজ করেছেন। ১৯৫০-এর দশকে বলিউডে আশার কণ্ঠ এক মায়াবী আবেশ তৈরি করেছিল। তৎকালীন প্রখ্যাত পরিচালক বিমল রায় ১৯৫৩ সালের ‘পরিণীতা’ ছবির জন্য আশা ভোঁসলেকে চুক্তিবদ্ধ করেন। এরপর রাজ কাপুর তাঁর ১৯৫৪ সালের ছবি ‘বুট পলিশ’-এ তাঁকে সুযোগ দেন। আশা ১৯৫২ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও.পি. নায়ারের সঙ্গে বেশ কয়েকটি গানে কাজ করেন। তবে, ভোঁসলে প্রকৃত সাফল্য পান বি.আর. চোপড়ার ১৯৫৭ সালের ছবি ‘নায়ার’-এর মাধ্যমে, যেটিতে নায়ারের সুর করা গানও ছিল।

মহম্মদ রফির সঙ্গে আশা ভোঁসলের জুটি তখন সুপারহিট ছিল। তাঁরা একসঙ্গে “মাং কে সাথ তুমহারা,” “সাথী হাত বাঁধনা,” এবং “উদেন যখন জব জুলফেন তেরি” এর মতো গান গেয়েছেন। ১৯৯৫ সালে, ৬২ বছর বয়সে, আশা ভোঁসলে অভিনেত্রী উর্মিলা মাতুন্ডকরের জন্যে কণ্ঠ দেন। উর্মিলার ‘রঙ্গীলা’ ছবির ‘তানহা তানহা’ ও ‘রঙ্গিলা রে’ গানগুলো গেয়েছেন তিনি। ২০০০ এর দশকে, তিনি “লাগান” থেকে “রাধা কায়সে না জালে”, “পেয়ার তুনে কেয়া কিয়া” থেকে “কামবখত ইশক” এবং “লাকি” থেকে “লাকি লিপস” গেয়েছিলেন। এই সব গান সুপারহিট হয়ে যায়। আশা ভোঁসলে ২০১৩ সালে অভিনয় জগতে পা রাখেন। ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী ‘মাই’ ছবিতে আলঝেইমার্সে আক্রান্ত ৬৫ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেন, যে চরিত্রটি তার সন্তানদের দ্বারা পরিত্যক্ত হয়েছিল। আশা ভোঁসলে তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা লাভ করেছিলেন। তার কর্মজীবনে তিনি হিন্দি, বাংলা এবং মারাঠি সহ ২০টি ভাষায় গান গেয়েছেন। এর জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পান।

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন