অবিশ্বাস্য! দুবাইয়ের কনসার্টে ‘তৌবা তৌবা’ গেয়ে ও নেচে তাক লাগালেন আশা ভোঁসলে

পাশাপাশি গায়িকাকে গাইতে গাইতে পা নাড়াতে দেখা যায়। ভিডিওগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের বিষয়টি অবিশ্বাসযোগ্য হয়ে দাঁড়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ভোঁসলের কন্ঠে করণ আহুজার ট্রেন্ডিং গান, সঙ্গে ভিকি কৌশলের ট্রেন্ডিং স্টেপ! কী শুনতে অবাক লাগছে! স্বাভাবিক অবাক হওয়ার মতোই বিষয়! কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের পর দেশের অন্যতম লিভিং লেজেন্ড হলেন আশা ভোঁসলে। ভারতীয় বিনোদন মহলে যাঁর অবদান অনস্বীকার্য। এখনও পর্যন্ত একাধিক ভাষায় কয়েক হাজার গান গেয়ে ফেলেছেন তিনি। ষাটের দশক থেকেই অভিনব প্রতিভার জোরে এই গায়িকা দেশবাসীর মন জুড়ে রয়েছেন। বলিউড ইতিহাসে দুই বোন, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে দুই অনন্য নাম। যাই হোক, সেই কিংবদন্তি আশা ভোঁসলের কন্ঠে ২০২৪ সালের অন্যতম ট্রেন্ডিং গান ‘তৌবা তৌবা’, অবাক হলেন এই গানের গায়ক নিজে, সঙ্গে ভক্তরাও।

কেউ কেউ আবার তাঁর গলায় ‘তৌবা তৌবা’ গান শুনে খানিকটা বিরক্তও হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুবাইয়ের একটি কনসার্টে পারফর্ম করেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর সঙ্গে পারফর্ম করেছেন সোনু নিগমও। এদিন কনসার্টে ৯১ বছর গায়িকা করণ আহুজার তৌবা তৌবা গানটি গেয়েছেন। শুধু তাই নয়, গানের সঙ্গে সঙ্গে গায়িকাকে ‘তৌবা তোবা’-র ভাইরাল হুক স্টেপ করতেও দেখা যায়। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘Bad Newz’ সিনেমার গান ‘তৌবা তৌবা’, যেখানে নায়ক ভিকি কৌশলের হুক স্টেপটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। এবার সেই গান আশা ভোঁসলের কন্ঠে শুনে অবাক হলেন ভক্তরা। পাশাপাশি গায়িকাকে গাইতে গাইতে পা নাড়াতে দেখা যায়। ভিডিওগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের বিষয়টি অবিশ্বাসযোগ্য হয়ে দাঁড়াল। একজন বলেছেন, “এটি কত সুন্দর! বিশ্বাস করতে পারছি না যে তিনি ৯১ বছর বয়সী তৌবা তৌবা গাইলেন, সঙ্গে নাচলেনও। জাস্ট কল্পনার বাইরে! 

 

 

View this post on Instagram

 

A post shared by KadaK FM (@kadakfm)

একজন ব্যবহারকারী লিখেছেন, “এরকম একজন সুন্দরী মহিলা, একজন কিংবদন্তি, দুর্দান্ত কাজ করছেন। @karanaujla আমি নিশ্চিত যে তার গানটি শুনে অবাক হবেন।” ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে এ গানের গায়ক লেখেন, ‘আশা ভোঁসলে জি, সঙ্গীতের জীবন্ত দেবী, এইমাত্র তৌবা তৌবা পরিবেশন করলেন। একটি ছোট গ্রামে বেড়ে ওঠা একটি শিশুর লেখা ছিল গানটি। তখন যার কোনও সঙ্গীত যন্ত্রের জ্ঞান ছিল না। এই গানটি শুধুমাত্র ভক্তদের মধ্যেই নয়, সঙ্গীত শিল্পীদের মধ্যেও অনেক ভালবাসা এবং স্বীকৃতি পেয়েছে, কিন্তু আশা জির কন্ঠে গানটি সত্যিই অভূতপূর্ব, আমি কখনই ভুলব না। আমি সত্যিই ধন্য এবং কৃতজ্ঞ।’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার