‘সে কখনই আমার সঙ্গে প্রতারণা করেনি’, আশীষের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন প্রথম স্ত্রী

যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্ট ভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই সংবাদমাধ্যমের চর্চায় রয়েছেন প্রবীণ অভিনেতা আশীষ বিদ্যার্থী। সৌজন্যে ৬০ বছর বয়সে তাঁর দ্বিতীয় বিয়ে। গতকাল জামাইষষ্ঠীর শুভ লগ্নে কলকাতায় একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে অসমের এক ফ্যাশন উদ্যোক্তা রূপালী বড়ুয়াকে বিয়ে করলেন অভিনেতা আশীষ বিদ্যার্থী। এটি তাঁর দ্বিতীয় বিয়ে, আচমকাই তাঁর নতুন ইনিংস দেখে চমকে গিয়েছেন সকলে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আগে রাজশ্রী বড়ুয়াকে বিয়ে করেছিলেন। যিনি কিনা কলকাতা ইন্ডাস্ট্রির একজন দাপুটে প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। কিন্তু সেই বিয়ে টেকেনি, অনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। টলিউড, বলিউড, দক্ষিণী ভাষার একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। পর্দার খ্যাতনামা খলনায়ক হিসেবেই পরিচিত আশীষ বিদ্যার্থী।

এদিন আশীষ বিদ্যার্থীর প্রাক্তন স্ত্রী রাজোশী স্বামীর দ্বিতীয় প্রসঙ্গে কয়েকটি পোস্ট শেয়ার করছেন নিজের ইনস্টাগ্রামে। যা প্রমাণ করছে, সে হয়তো ভাল জায়গায় নেই। তাঁর রহস্যময় পোস্টের প্রথমটি ছিল, ‘যে মানুষরা তোমার কাছের, সে কখনও জিজ্ঞেস করবে না, তাঁদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনও কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও।’ আরও একটি পোস্টে লেখেন, ‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্ট ভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে। জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেয়ো না।’ তাঁর পোস্টে আক্ষেপের আভাস স্পষ্ট। যদিও জানা গিয়েছে, আশীষের ছেলের বাবার বিয়েতে সমর্থন ছিল।

আশীষের সঙ্গে তাঁর বন্ধন সম্পর্কে রাজশি হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “লোকেরা আমাদের সম্পর্কে যে ব্যাখ্যা দিচ্ছেন তাতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এটা ঠিক নয়। আশীষ কখনোই আমার সঙ্গে প্রতারণা করেনি। আমাদের বিবাহবিচ্ছেদটি পারিবারিক। গত বছর, অক্টোবরে আমরা একসঙ্গে একটি পিটিশন দাখিল করি। কেউ কাউকে ধাক্কা দেয়নি। এটি সম্পূর্ণ পারস্পরিক সিদ্ধান্ত ছিল। আমি শকুন্তলা বড়ুয়ার মেয়ে এবং আশীষ বিদ্যার্থীর স্ত্রী হিসাবে আমার জীবনের একটি দীর্ঘ সময় কাটিয়েছি। এখন সময় এসেছে, আমি চাই এখন একা আমার পথ চলতে। আমি আমার নিজের পরিচয় চাই এবং শুধু পরিষ্কার করে বলতে চাই, সে কখনো আমার পরিচয়কে চুরমার করে দিতে চায়নি। ‘আমরা বন্ধু থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি সর্বদা আপনার জন্য প্রার্থনা এবং শুভকামনা করে যাব।’

এদিন বিয়ের পর আশীষ বিদ্যার্থীও কলকাতায় তাঁর অভিজ্ঞতার একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, আশীষ তাঁর শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তবে মজার বিষয়, রূপালীর সঙ্গে বিয়ের আগে নাকি পরে এই ভিডিওটি তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানান নি অভিনেতা।এদিকে, বিয়ের প্রসঙ্গে অভিনেতা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “আমার জীবনের এই পর্যায়ে রূপালীর সঙ্গে বিয়ে হওয়াটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ ছিল, তারপরে সন্ধ্যায় গেট-টুগেদার হয়েছে।” রূপালী, অসমের গুয়াহাটির বাসিন্দা, কলকাতায় তাঁর একটি উচ্চমানের ফ্যাশন স্টোর রয়েছে। আশিস ও রূপালী বিয়ের পর একটি জমকালো রিসেপশনের আয়োজন করেছেন বলে জানা গিয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে