ধুপগুড়িতে খেলার মাঠ বন্ধ করে দেওয়ায় জাতীয় সড়ক অবরোধ খেলোয়াড়দের

Share:

নিজস্ব প্রতিনিধি,ধুপগুড়ি ও পূর্ব বর্ধমান : খেলার মাঠ বন্ধ। ক্ষুব্ধ খেলোয়াড়রা, অবশেষে জাতীয় সড়ক পথ অবরোধে শামিল হলেন বহু খেলোয়াড়।রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহাকুমার অন্তর্গত শহরের বৈরাগুড়ি উচ্চ মাধ্যমিক স্কুলের(Bairaguri H.S,School) মাঠের মূল গেটে তালা ঝুলিয়ে দেন প্রধান শিক্ষক।এ নিয়ে ব্যাজায় ক্ষিপ্ত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মাঠে শরীর চর্চার সঙ্গে যুক্ত একাধিক যুবক-যুবতীরা।মাঠের মুলগেটে তালা দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে পথ অবরোধের শামিল হলেন একাধিক খেলোয়াড় ও মাঠ পরিচর্চা করা প্রেমিকেরা।দীর্ঘ ১ঘন্টা ধরে পথ অবরোধ চলে। জাতীয় সড়কের দুদিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি ও ধুপগুড়ি থানার(Dhupguri Police Station) পুলিশ বাহিনী। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এমনকি স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়। কি কারনেই স্কুলে তালা ঝুলানো হলো তা এখনো স্পষ্ট জানা যায়নি।

এ বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, অভ্যন্তরীণ বিষয় আলোচনা সাপেক্ষে বিষয়টি তারা ভাববেন। আপাতত গেটটি আজ খোলা হল। পরবর্তীতে এ নিয়ে আলোচনা বসা হবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা কিছু বলতে চাননি । অপরদিকে,খেলোয়াড়রা হুমকি দিয়েছেন, ওই মাঠ যদি বন্ধ করে দেওয়া হয় ,তাহলে তারা বৃহৎ আন্দোলন শুরু করবে। অন্যদিকে,চলন্ত খরের গাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন, চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলো পূর্ব বর্ধমান জেলার ভাতারের(Bhatar) কুলনগর এলাকার মানুষজন। ঘটনায় রবিবার বিকেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।ভাতার বাজার থেকে একটি খর বোঝাই লরি মালডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। হঠাৎ করে ভাতারের কুলনগর হসপিটাল মোড়ের কাছে চলন্ত খরের গাড়িতে আগুন লেগে যায় শট সার্কিটের ফলে।

চালক যখন দেখতে পায় তার লুকিং গ্লাসে(Looking Glash) যে, গাড়িতে আগুন লেগে গেছে, তিনি তৎক্ষণাৎ প্রায় হাফ কিলোমিটার রাস্তা দ্রুতগতিতে লরিটিকে নিয়ে গিয়ে একটি পুকুরের মধ্যে উল্টে দেয়। গাড়ি ও খর সম্পূর্ণভাবে পুড়ে যায়।খবর যায় ভাতার ফায়ার ব্রিগেড ও থানাতে।ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়িচালক জানিয়েছে, তিনি যখন হসপিটাল মোড়ের(Hospital More) কাছে আসেন তখন এই দুর্ঘটনা ঘটে, যেহেতু হসপিটাল এলাকা তাই এলাকায় দারুন ভিড় ছিল। তিনি জানান বড়সড়ো দুর্ঘটনা ঘটে যাবে তাই তিনি জীবনের ঝুঁকি নিয়ে এত বড় কাজ করেন। সকলেই প্রশংসা করেছে ওই গাড়িচালকের। ওই গাড়ি চালকের নাম চন্দন বর্মন ।তার বাড়ি নদিয়া জেলায় ।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক