দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলেই থাকতে হবে জ্যোতিষী তনয়কে, মিমি কাণ্ডে জামিনের আর্জি খারিজ করল আদালত

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিযোগে দায়ের হওয়া ‘হেনস্থা’ মামলায় নতুন করে আদালতের নির্দেশ এল। প্রাথমিক দফার জেল হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার ধৃত তনয় শাস্ত্রী-সহ মোট তিন জনকে বনগাঁ আদালতে পেশ করা হয়। শুনানির শেষে বিচারক তাঁদের আবারও চার দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৭ ফেব্রুয়ারি অভিযুক্তদের ফের বনগাঁ আদালতে তোলা হবে। একই সঙ্গে, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অভিনেত্রীর অভিযোগ সংক্রান্ত গোপন জবানবন্দি গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, কয়েক দিন আগে বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকার একটি ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ শো করতে গিয়েছিলেন অভিনেত্রী তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। অভিযোগ অনুযায়ী, কয়েকটি গান পরিবেশনের পর ক্লাবের উপদেষ্টা তনয় শাস্ত্রী অনুষ্ঠান শেষের ঘোষণা করে অভিনেত্রীকে স্টেজ ছাড়ার অনুরোধ করেন। এরপরই অপমান ও হেনস্থার অভিযোগ তুলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি।

আরও পড়ুন: ৯ তলা থেকে মরণঝাঁপ! আইআইটি বম্বেতে ফের ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

যদিও ক্লাব কর্তৃপক্ষ ও অভিজিৎ তনয়ের দাবি, অনুষ্ঠানের অনুমতি ছিল রাত ১২ টা পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করা হয়েছিল। তাঁদের বক্তব্য অনুযায়ী, অভিনেত্রীকে কোনওভাবেই অসন্মান বা হেনস্থা করা হয়নি।

এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার তনয়ের বাড়িতে পুলিশ গেলে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘটনাও ঘটে। পরে তনয় শাস্ত্রী, সৌরভ দাস ও বাপ্পা প্রামাণিক এই তিনজনকেই গ্রেফতার করা হয়।

মঙ্গলবার আদালতে পুলিশের তরফে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও এবং অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলেও বিচারক দুই আবেদনই খারিজ করেন। আদালতে কেস ডায়েরি ও ইনজুরি রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে দুজন পুলিশকর্মীর সামান্য আঘাতের উল্লেখ রয়েছে। মামলার পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ