ফের বিপর্যয়! কাকার বাড়িতে বেড়াতে গিয়ে আত্মঘাতী জনপ্রিয় ওড়িশা অভিনেত্রী রুচিস্মিতা গুরু

কিন্তু বাড়ির লোক মেনে নেয়নি। সেই নিয়েই কোনও ঝামেলা চলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর এক বিপর্যয়। দিন দুয়েক আগেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রির অভিনেত্রী আকাঙ্ক্ষা ডুবে। তাঁর মৃত্যু আদেউ আত্মহত্যা নাকি খুন, সেই নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে, তবে পোস্টমর্টেম বা ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তেমন কিছুই বলা যাচ্ছে না। যদিও অভিনেত্রীর পরিবারের দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয় ওড়িশা ইন্ডাস্ট্রিতে। সোমবার বিকেলে পশ্চিম ওড়িশার বালঙ্গির জেলার কাকার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল পশ্চিম ওড়িশার জনপ্রিয় গায়িকা তথা ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতা গুরুর।

সম্প্রতি তিনি আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁর রহস্যজনক ভাবে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্র অনুযায়ী, রুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। কিন্তু তিনি পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। একাধিক আলব্যামে গান গেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি তাঁর সেই কাকার বাড়িতে বেড়াতে গিয়েই আত্মঘাতী হন। বাড়ির লোক খবর দিলে সেখানকার পুলিশ সেখানে যায় এবং তাঁর মৃতদেহ উদ্ধার করে।

এরপর তাঁর দেহকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আপাতত পুলিশের তরফ থেকে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর নেপথ্যে কি কারণে সেই বিষয়ে পুলিশের তদন্ত চলছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, হয়তো কোনও যুবকের সঙ্গে সম্পর্ক তাঁর, কিন্তু বাড়ির লোক মেনে নেয়নি। সেই নিয়েই কোনও ঝামেলা চলছিল।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট