Babul Supriyo: ছোট পর্দায় নায়কের ভূমিকায় বাবুল সুপ্রিয়, নায়িকা…

বুধবার প্রাথমিক লুক সেট হয়ে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি:  নায়কের ভূমিকায় বড় পর্দায় অনেক আগেই দেখা গিয়েছিল বাবুল সুপ্রিয়কে। তরুণ মজুমদারের ছবি ‘চাঁদের বাড়ি’-তে। বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেটা ইতিহাস হয়ে গিয়েছে। এবার এক নতুন কীর্তি স্থাপন করতে চলেছেন। টলিউড সূত্রে পাওয়া খবরে অনুসারে, এবার বাবুল সুপ্রিয়কে দেখা যাবে ছোট পর্দায়। সৌজন্যে রাজ চক্রবর্তী। সেখানে তাঁকে বয়স্ক এক নায়কের ভূমিকায় দেখা যাবে।

নায়ক থাকবেন অথচ নায়িকা থাকবে না, তা আবার হয় নাকি। কিন্তু প্রশ্ন হল, বাবুল সুপ্রিয়র বিপরীতে কাকে দেখা যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে ‘সাঁঝের বাতি’র চারু, মানে দেবচন্দ্রিমা সিংহ রায়কে দেখা যাবে বাবুলের বিপরীতে। সরকারিভাবে এই নিয়ে কিছু বলা না হলে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, বুধবার টেলিপাড়ায় ধারাবাহিকের প্রাথমিক লুক সেট হয়ে গিয়েছে। স্টুডিওতে শট দিতে যথাসময়ে এসেছিলেন বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে, ব্যস্ত নেতা-অভিনেতার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে।

এই ধারাবাহিককে জনপ্রিয় করে তুলতে চেষ্টার ত্রুটি নেই। মুম্বই থেকে এক জনপ্রিয় চিত্রনাট্য লেখককে উড়িয়ে নিয়ে আসার কথা চলছে। নায়ক হল, নায়িকা হল। এবার তো গানের কথা। সূত্রের খবর সেই দায়িত্ব পেতে চলেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

অসমবয়সে প্রেম নিয়ে গল্প উপন্যাসের ওপর নির্ভর করে একাধিক ছবি হয়েছে। ১৯৭৪-য়ে বড় পর্দার জন্য পীযূস বসু তৈরি করেছিলেন ‘বিকেলে ভোরের ফুল’। নায়কের ভূমিকায় ছিলেন বাঙালির হার্টথ্রব উত্তমকুমার আর বিপরীতে সুমিত্রা মুখোপাধ্যায়। একই নামে ছোট পর্দায় একটি ধারাবাহিক সম্প্রচারিত হয়। নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অমিতভা ভট্টাচার্যকে। বিপরীতে ছিলেন সুদীপ্তা চক্রবর্তী। এবার ধারাবাহিক-প্রেমি বাঙালি ছোট পর্দায় নায়কের ভূমিকায় পেতে চলেছে বাবুল সুপ্রিয়কে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ