দোলে গুলি চালাতে আসছেন ‘বচ্চন পাণ্ডে’ অক্ষয় কুমার!

দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত 'বচ্চন পাণ্ডে'র ট্রেলার। তামিল ছবি 'জিগারঠাণ্ডা'র হিন্দি রিমেক হল 'বচ্চন পাণ্ডে'

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’র ট্রেলার। তামিল ছবি ‘জিগারঠাণ্ডা’র হিন্দি রিমেক হল ‘বচ্চন পাণ্ডে’। যার মূল গল্প, একজন গ্যাংস্টার যিনি বহাল তবিয়তে একের পর এক খুন ও নানা অসামাজিক কাজ করেই চলে। তাঁর জীবনী বানাতে উদ্যোগী এক নবাগতা পরিচালক। কিন্তু সেই জীবনী বানাতে গিয়েই জীবন চলে যাওয়ার জোগাড় হয়েছে ওই পরিচালকের। মুখ্য চরিত্রে অর্থাৎ ‘বচ্চন পাণ্ডে’ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। পরিচালকের চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন ও তাঁর সহকারী আরশাদ ওয়ারসি। এছাড়াও মাল্টিস্টারার এই ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রতীক বাব্বার, অভিমন্যু সিং সহ আরও ওনেকে।

গত ১৫ ফেব্রুয়ারি ‘বচ্চন পাণ্ডে’র পোস্টার প্রকাশিত হয়। সেখানেই বোল্ড লুকে ধরা দেন অক্ষয় কুমার। ছবির পরিচালনা করেছেন ফারহাদ-সামজি, প্রযোজক সাজিদ নাদিদওয়ালিয়া। আগামী ১৮ মার্চ দোল পূর্ণিমায় মুক্তি পাবে অক্ষয়ের এই অ্যাকশন প্যাক ছবি। তামিলে মূল ছবিতে অভিনয় করেছিলেন বিজয় সাত্থুপুথী, সিদ্ধার্থ সহ আরও অনেকে। ২০২০ সালের ২৫ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বচ্চন পাণ্ডে’র। কিন্তু করোনার প্রকোপে সিনেমাহল বন্ধ হয়ে যাওয়ায় ও ছবির শ্যুটিং-এর কাজ বন্ধ থাকায় মুক্তি পিছিয়ে যায়। সাজিদ নাদিদওয়ালিয়া পরবর্তীতে চিন্তা করেছিলেন এই ছবিকে ডিজিটালি মুক্তি দেবেন। কিন্তু পরিস্থিতি তাঁর অনুকূলে যাওয়ায় পেক্ষাগৃহেই ‘বচ্চন পাণ্ডে’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড