বিদ্যার হবু বর সনি, কীভাবে প্রেম শুরু দু’জনের?

শত শত পুরুষের হৃদয় ভেঙে বুধ সন্ধ্যায় বাগদান পর্ব সেরে ফেলেছেন বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিম

Share:

নিজস্ব প্রতিনিধি: শত শত পুরুষের হৃদয় ভেঙে বুধ সন্ধ্যায় বাগদান পর্ব সেরে ফেলেছেন বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিম। দীর্ঘ ছ’বছর ধরে লুকিয়ে প্রেম করছিলেন, গত বুধবার নিজের জন্মদিনেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যা। বাংলাদেশি ছবিতে একমাত্র হিন্দু নায়িকা মিম, একাধিকবার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ঢালিউডে। কিন্তু কোনওটাই সত্যি নয় তা বুঝিয়ে দিয়েছেন বিদ্যা। অবশেষে নিজের জীবন সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়েছেন বিদ্যা। কিন্তু শুধু ছবিতেই নিজের হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়েছেন বিদ্যা। আদপে কে এই ব্যক্তি তা বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকদের মনে কৌতুহল জাগিয়েছিল।

ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিদ্যার হবু বরের নাম সনি পোদ্দার। বাংলাদেশের কুমিল্লার ছেলে, পেশায় ব্যাঙ্কার। ঢাকা সিটি ব্যাঙ্কে কর্মরত। আজ থেকে ঠিক ছ’বছর আগে অর্নি নামের এক বন্ধুর মাধ্যমে সনির সঙ্গে আলাপ হয় বিদ্যার। তারপরেই বন্ধুত্ব সেখান থেকেই প্রেম হয় বিদ্যার। আর সেই বন্ধুত্ব থেকেই একে ওপরের কাছে আসতে শুরু করেন বিদ্যা ও সনি। যদিও বিদ্যা জানিয়েছেন, তাদের এতবছরের প্রেম শুধুই মিডিয়া নয় পরিবারের লোকেদের কাছ থেকেও লুকিয়ে প্রেম করেছেন বিদ্যা সিনহা মিম। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যা জানিয়েছেন, ‘সনি’র সঙ্গে আমার পরিচয় সানজিদা অর্নি নামের এক বান্ধবীর মাধ্যমে। সেটাও আবার ফেসবুকে। অর্নির সঙ্গে সনি তখন স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করতো। অর্নি আমাকে প্রায়ই জিজ্ঞেস করত আমার লাইফে কেউ আছে কি না, কারোর সঙ্গে প্রেম করি কিনা। আমি একবার মজার ছলেই ওকে বললাম, খোঁজ পেলে দেখ। এরপর ও বলে, বন্ধু একটা ভালো ছেলে আছে। কথা বলবি? আমি সরাসরি না করে দেই। কারণ চিনি না, জানি না, কেন কথা বলব! অর্নি বলল, বন্ধু হিসেবেই কথা বল। তাই নরমালি বন্ধু হিসেবে কথা বলা শুরু।’

বিদ্যা আরও জানিয়েছেন, ‘ফেসবুকে তিনজন মিলে গ্রুপ খুলল। সেই গ্রুপেই কথা বলতাম আমরা। কিছু দিন কথা বলার পর সনি আর আমি মিলে আলাদা কথা বলা শুরু করি! এটা আমার বান্ধবীও জানত না। ও জিজ্ঞেস করত, কথা হয় কি না। আমি বলতাম, না হয় না তো! অনেক দিন পরে গিয়ে ও জানতে পারে।’ বিদ্যা জানিয়েছেন সনির তরফেই পাঁচ বছর আগে প্রেমের প্রস্তাব আসে। আর তাতেই সম্মতি দেন তিনি। প্রেম নিয়ে বেশি কথা আগে কেন বলেননি সেই বিষয়ে বিদ্যা জানিয়েছেন, ‘আমি ব্যক্তিগত জীবন একদমই নিজের মতো করে রাখতে পছন্দ করি। সেভাবে মানুষকে জানানোর ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল আমি অফিসিয়ালি জানাবো। যেমন কালকে একটা প্রোগ্রাম করে সবাইকে জানিয়েছি। আমি পরিকল্পনা করেই এটা করেছি। আমি চাইনি আমাদের প্রেমের কথা, একান্ত কথাগুলো নিয়ে বাইরে চর্চা হোক। আমার মা আমাদের সম্পর্কের কথা জেনেছে দু’বছর আগে।’

বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম সফল অভিনেত্রী হলেন বিদ্যা সিনহা মিম। দীর্ঘ ১৪ বছর ধরে চুটিয়ে কাজ করছেন তিনি। শুধুই বাংলাদেশ নয়, টলিউডেই বিদ্যা করেছেন। জিৎ-এর বিপরীতে ‘সুলতান দ্য সেভিয়ার’ ও সৃজিত মুখার্জীর ছবি ‘পাহাড় চূড়ায় আতঙ্ক’তে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট