জয় বাংলা, অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বলী’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্কারের জন্য মনোনীত হল বাংলাদেশের সিনেমা ‘বলী’। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগ থেকে অস্কারের জন্য লড়বে এই সিনেমাটি। গত শুক্রবার বাংলাদেশে মুক্তির আগে হঠাৎ কানাডায় মুক্তি পায় ‘বলী’। এখন সেই সিনেমাটি চলছে কানাডার প্রেক্ষাগৃহে। এই আবহে এবার অস্কারের জন্য মনোনয়ন পেল এই সিনেমা।

এই প্রসঙ্গে বাংলাদেশের অস্কার  কমিটি জানায়, অস্কারের নতুন নিয়ম অনুসরণ করেই সিনেমাটি অস্কারে পাঠানো হচ্ছে। সবই নিয়ম করে করা  হয়েছে। বর্তমানে অস্কারের নিয়মের মধ্যে রয়েছে,  কোন সিনেমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের  বাইরে কোনো দেশে বাণিজ্যিকভাবে সাত দিন চললেই সেই সিনেমা অস্কারে জমা দেওয়া যাবে। কিন্তু শুক্রবার মুক্তি পাওয়া বলী ৭ দিন চলার শর্ত পূরণ হয়নি। তবে বাকি সমস্ত শর্ত পুরণ করায় অস্কারের জন্য মনোনীত হল বাংলাদেশের ‘বলী’।

অস্কার প্রসঙ্গে এই সিনেমার পরিচালক জানিয়েছেন,’ বাংলাদেশের অস্কার কমিটি বলীকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা অস্কার জিতব কি না, জানি না। বলীতে নাসির উদ্দিন খানের অভিনয় আমার চোখে এ বছরের সেরা। প্রিয়াম, ইতমাম, এনজেল—সবাই এককথায় অসাধারণ।‘ বলা বাহুল্য,     ‘বলী’ সরকারি অনুদানের ছবি। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ–প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

উল্লেখ্য,   একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড। সেখানে ‘বলী’ পুরস্কার পাবে কিনা সেই দিকেই তাকিয়ে বাংলাদেশবাসী।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে