বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের বেনজির আক্রমণের মুখে বাংলাদেশের হিন্দু অভিনেতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। চারদিকে এখন বিষাদের ছোঁয়া। বাঙালিরা সকলকেই জানায় বিজয়া দশমী। বাংলাদেশে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের বেনজির আক্রমণের মুখে বাংলাদেশের হিন্দু অভিনেতা ইয়াশ রোহান। মায়ের বিদায়ের পর সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। যদিও তাঁর পাশে দাঁড়িয়েছেন  নাটক ও চলচ্চিত্রের সহশিল্পীরা। অসংখ্য ভক্ত-অনুসারীও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দশমীর দিনে দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলেন। সেই ছবি পোস্ট করে সকলে বিজয়া শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই ছবি পোস্ট করার পর থেকেই মৌলবাদী নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তাঁর ছবির কমেন্টে একের পর এক নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে। রীতিমত তাঁকে কটাক্ষ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে অভিনেতা আরশ খান, রওনক হাসান ও ভক্তরাও।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে লিখেছেন, কউকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা, ফেক প্রোফাইল থএকে বাজে মন্তব্য করা কখনও সাহস নয়, নীচ মানসিকতার প্রকাশ। ঘৃণা মানুষের ঘুমকে নষ্ট করে। কিন্তু এই ধরনের মানসিকতার মানুষদের সেটা নয়। অভিনেতা আরশ খান বলেছেন, ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তাঁর পরিচয় কাজে, তাঁর শিল্পত্বে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। ধর্ম যার যার, দেশ সবার। অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনসহ অনেকেই ইয়াশের প্রতি সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

ভক্তরা জানিয়েছেন, কমেন্টগুলো স্তব্ধ করার মতো। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর দিয়ে বিচার করা উচিত। জানা গিয়েছে, ওই পোস্টে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।

 

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক