অপেক্ষার অবসান! আগামী মে থেকেই সৌমিত্র-স্বাতীলেখার ‘পথ চলা’

তাঁরা আর নেই তবে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে আজও উন্মুখ দর্শক। তাঁরা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁরা আর নেই তবে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে আজও উন্মুখ দর্শক। তাঁরা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। ভালোবাসার দিনেই সব অপেক্ষার অবসান ঘটিয়ে উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে একটি মোশন পোস্টার মুক্তির মাধ্যমে জানানো হল আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’। সৌমিত্র-স্বাতীলেখার ‘বেলাশুরু’। বলে রাখা ভালো ২৪ মে প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের জন্মদিন আর তাঁর আগাম উপহার স্বরূপ ২০ মে মুক্তি পেতে চলেছে এই ছবি। এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে এই ছবি মুক্তির ভাবনা থাকলেও তা অতিমারি পরিস্থিতির জেরে হয়ে ওঠেনি। এবার তা হতে চলেছে স্বাতীলেখা সেনগুপ্তের জন্মদিনেই। এই ছবি যে নতুনভাবে সম্পর্কের সংজ্ঞা সেখানে আবার দর্শককে এই বিষয়ে কোনও প্রশ্ন নেই। 

বেলাশেষে মুক্তির পর তাঁদের অভিনয় নিয়ে এক অন্যপ্রকারের নস্টালজিয়া কাজ করেছিল দর্শকদের মনে। তাঁর বেশ কিছু বছর পর বেলাশুরু’র ঘোষণা। আবারও দর্শকদের মনে এই জুটিকে দেখতে পাওয়ার ইচ্ছা ধীরে ধীরে দানা বাঁধে। মাঝে করোনার জেরে বেলাশুরু’র মুক্তির দিন পিছিয়ে গেলেও সেই ছবি নিয়ে অপেক্ষা কমেনি। ‘বেলাশুরু’তেও সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের মত থাকছেন বেলা শেষের বাকি অভিনেতা অভিনেত্রীরা। থাকছেন- অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামি ঘোষ, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, শঙ্কর চট্টোপাধ্যায় প্রমুখ। 

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই