‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে যন্তরমন্তরে আন্দোলনে নামা জেন জি-দের (তরুণ প্রজন্ম) ‘দেশবিরোধী’ তকমা সেঁটে দিয়েছিল গদি মিডিয়া তথা স্বঘোষিত দেশভক্তরা। বৃহস্পতিবার (৬ অগস্ট) কার্যত তাদের একহাত নিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তরুণ প্রজন্মের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ‘জেনারেশন জেড’ বা বর্তমান প্রজন্মের তরুণরা ‘আমাদেরই আপনজন’। তাই তারা যদি কোনও বিষয়ে প্রতিবাদ জানায়, তবে তাদের উদ্বেগের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত। প্রতিবাদ করা মানেই জেন জি-রা দেশবিরোধী নন।’

এদিন তরুণ প্রজন্মের এক সম্মেলনে (বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ভারতীয় দৃষ্টিভঙ্গি ও যুবসমাজের ভূমিকা) প্রধান অতিথির ভাষণে সঙ্ঘ প্রধান বলেন, ‘জেন জি-রা  যদি আন্দোলন করে, তবে তারা নিশ্চিতভাবেই দেশবিরোধী নয়। তারা আমাদেরই আপনজন, আমাদেরই পরবর্তী প্রজন্ম। এটা বলব না জেন-জি’র প্রতিবাদ করা উচিত নয়।  তবে গণতন্ত্রে প্রতিবাদ জানানোর নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। আমার মনে হয় নতুন প্রজন্ম অর্থাৎ ‘জেন-জি’ এবং ‘জেন-আলফা’, আমাদের বর্তমান প্রজন্মের চেয়ে অনেক বেশি সৎ। দেশপ্রেম ও সেবামূলক আহ্বানে তারা আন্তরিকভাবে সাড়া দেয়।’

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে দিল্লির যন্তরমন্তরে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। ওই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তাঁরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। ২০ জুলাই সংসদ চলো অভিযানের ডাক দিয়েছিল জেন জি-রা। ওই কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছিল দিল্লি। সংসদ ভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল দিল্লি পুলিশ ও সিআরপিএফের বিশেষ শাখা র‍্যাফ। এমনকি কয়েকজনের ওপর পেলেট গানও চালানো হয়েছিল। দিল্লিতে পুলিশের বাড়াবাড়ির প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা দেশ। শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। তরুণ প্রজন্মের এমন জেদ কিংবা ক্ষোভ আগে কখনই দেখেনি দেশবাসী। সেই ক্ষোভ প্রশমনে এবার সক্রিয় হলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর মতো ক্ষুরধার মস্তিস্কের মানুষ ভালভাবেই বুঝতে পেরেছেন, তরুণ প্রজন্মের গায়ে দেশবিরোধী তকমা সাঁটিয়ে দেওয়া বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর