লাস্যময়ী নর্তকীর সঙ্গে ‘বেলি ডান্স’, অরিন্দম শীলের কীর্তিতে অবাক নেটপাড়া

ভিডিওতে অরিন্দম ও নর্তকী ছাড়াও আরও অনেককে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। দু’জনে মিলে একই ভঙ্গিতে ‘বেলি ডান্স’ শুরু করেন। এমনকী অল্প সময়ের মধ্যেই ওই নর্তকীর সঙ্গে নাচের তালে ছন্দ মেলান অরিন্দম।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের নানান কীর্তির ভিডিও প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর তা নিয়েই ট্রোলিংয়ে নেমে পড়ছেন সাইবারবাসীরা। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল টলিউডের দাপুটে পরিচালক আরিন্দম শীলের একটি ভিডিও। যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। দেখা যাচ্ছে, একজন বেলি নৃত্যশিল্পীর সঙ্গে কোমর ধরে নাচছেন পরিচালক। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অরিন্দম শীল টলিউডের ভাল পরিচালক, তেমনটাই তাঁর খ্যাতি। শুধু ভাল পরিচালক নয়, একজন ভাল অভিনেতাও। এবার তাঁকে দারুণ নৃত্যশিল্পী বলেও আখ্যা দেওয়া হল। নেপথ্যে সেই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ছিপছিপে সুন্দরী টু পিস বেলি নাচের পোশাক পরে পরিচালকের সামনে নাচছেন। আর তা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেননি পরিচালক, তাঁকেও ‘বেলি ডান্স’ করতে দেখা গিয়েছে! সঙ্গী লাস্যময়ী নর্তকী। আর সেই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, লাস্যময়ী নর্তকী নাকি অরিন্দম শীল কে ভাল নাচেন? ভিডিওতে অরিন্দমের পরনে ছিল সাদা শার্ট, জিন্‌স। গলায় নর্তকীর মতো ওড়নাও রয়েছে তাঁর! আর নর্তকীকে দেখা গিয়েছে, রানি রঙের স্কার্ট, একই রঙের ব্রালেটে। ওড়না তাঁর গলাতেও। ভিডিওতে অরিন্দম ও নর্তকী ছাড়াও আরও অনেককে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। দু’জনে মিলে একই ভঙ্গিতে ‘বেলি ডান্স’ শুরু করেন। এমনকী অল্প সময়ের মধ্যেই ওই নর্তকীর সঙ্গে নাচের তালে ছন্দ মেলান অরিন্দম।

তার পর নর্তকীর পিঠ চাপড়ে বসে পড়েন নির্দিষ্ট আসনে। সম্প্রতি দুবাই গিয়েছিলেন পরিচালক, সেখানকারই ভিডিও হতে পারে এটি। দিন করেন আগেই কোয়েল মল্লিক, শুভ্রজিৎ মিত্র, গৌরব চক্রবর্তী-সহ পুরো দল নিয়ে ‘মিতিন মাসি’র ফ্র্যাঞ্চাইজ়ি ‘একটি খুনির সন্ধানে’ ছবির শুটিং শেষ করেছেন অরিন্দম। খবর, শুটিং শেষ হতে মধ্যরাত পেরিয়ে প্রায় ভোর হয়ে গিয়েছিল। আর এই ছবির শুটিং করতে গিয়েই হাত ভেঙে ফেলেছিলেন নায়িকা। তাই তাঁর সুস্থ হতে বেশি কিছু মাস লেগে যায়। পুরোপুরি অসুস্থ হয়ে ফের তিনি স্বমহিমায় ফিরে আসেন কোয়েল মল্লিক। পরিচালক শুটিং শেষের ছবি ভাগ করে নিয়েছেন।

মুক্তির আগেই রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিডিও ভাইরাল

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা