রুক্মিনীর মুকুটে নয়া পালক! অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী, কোন ছবিতে?

'খিলাড়ি' অক্ষয় কুমারের বহু আলোচিত সাই ফাই অ্যাকশন থ্রিলার 'সমুক'-এ নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন সুপারস্টার দেবের প্রেমিকা রুক্মিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী রুক্মিনী মৈত্র-র মুকুটে নয়া পালক। জানা যাচ্ছে, ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের বহু আলোচিত সাই ফাই অ্যাকশন থ্রিলার ‘সমুক’-এ নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন সুপারস্টার দেবের প্রেমিকা রুক্মিনী। এই ছবিতে অক্ষয় কুমারের এলিয়েন চরিত্রে অভিনয়ের কথা রয়েছে। তিনি এরকম চরিত্রে আগে কখনও অভিনয় করেননি। যদিও নির্মাতাদের তরফ থেকে এখনও রুক্মিনীর চলচ্চিত্রে এন্ট্রি নেওয়ার কথাটি নিশ্চিত করা হয়নি। কিন্তু সূত্রের খবর, কনিষ্ক ভার্মা পরিচালিত এই ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবা হচ্ছে রুক্মিনীকে।

‘সমুক’ প্রযোজনা করছেন সানসাইন পিকচার্সেরর মালিক অমৃতলাল শাহ এবং আশিন এ শাহ। শোনা যাচ্ছে, বর্তমানে ব্রিটেনে ছবিটির শুটিং হচ্ছে। সিনেমাটি অনেক বিস্তীর্ণ জায়গা নিয়ে নির্মিত হচ্ছে। ছবিতে বিজ্ঞান ও কল্প কাহিনীর সঙ্গে অ্যাকশন ও সারভাইভাল উপাদান মেশানো হয়েছে। তাই নির্মাতারা ছবির নায়িকা এমন কাউকে চাইছেন, যিনি চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে পারবেন। তাই নির্মাতারা রুক্মিনীকে নায়িকার চরিত্রে ভাবছেন বলে খবর। জানা গিয়েছে, ছবির ভিএফএক্সের জন্যে বিদেশী চলচ্চিত্র থেকে লোকজন আনা হচ্ছে।

যাই হোক, বাংলা সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেত্রী রুক্মিনী। অল্প দিনের মধ্যেই টলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি। দেবের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তাঁরা বাস্তবেও সম্পর্কে থাকলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যদিও রুক্মিনী শুধু বাংলা সিনেমার পরিসরেই থেমে থাকেননি। ইতিমধ্যেই তিনি অভিনেতা বিদ্যুৎ জামালের সঙ্গে একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি কিছু হিন্দি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। সুতরাং হিন্দি সিনেমায় কেরিয়ারের শুরুতেই অক্ষয় কুমারের বিপরীতে নায়িকার চরিত্রে সুযোগ পেয়ে যাওয়া, নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের মাইলফলক দিক।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা