মুক্তি পেল ‘মিনি’র পোস্টার

মুক্তি পেল মৈনাক ভৌমিকের ছবি 'মিনি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ও খুদে অভিনেত্রী অয়ন্না চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৬ মে মুক্তি পাবে বড়পর্দায় মৈনাক ভৌমিকের ছবি ‘মিনি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ও সঙ্গে রয়েছে খুদে অভিনেত্রী অয়ন্না চট্টোপাধ্যায়। এর আগে অয়ন্নাকে ছোট পর্দাতেও দেখেছেন দর্শক। দোলের শুভ দিনে প্রকাশ্যে এলো সেই ছবির পোস্টার। ২০২১ এ বাজি ছবিতে জিতের বিপরীতে দেখা গিয়েছিল মিমিকে। বাজির পর এবার নতুন বছরে নতুন ছবিতে ফিরছেন মিমি। এই ছবি যে পুরদস্তুর নারীকেন্দ্রিক এক ছবি হতে চলেছে তা বলাই বাহুল্য।

মূলত দুই অসমবয়সীর বন্ধুত্বের গল্পই বলতে চলেছে এই ছবি। মাসি ও বোনঝি অর্থাৎ মিনি ও তিতলির। তারা একজন চায় বড় হতে। আর একজন চায় লম্বা হতে। আর তাঁদের এই ছেলেমানুষী, বন্ধুত্বকে ঘিরেই এগোবে ছবির গল্প। প্রসঙ্গত, গত অক্টোবরেই শেষ হয়েছে ছবির শুটিং। মিমি ও অয়ন্না ছাড়াও এই ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। করোনার জন্য এতদিন আটকে থাকার পর সম্পূর্ণা লাহিড়ী ও স্মল টক আইডিয়াজ এর ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।  

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল