সামান্থার ৩৫ তম জন্মদিনে একরাশ শুভেচ্ছা বরুণ থেকে কঙ্গনার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সামান্থা রুথ প্রভু ৩৫তম জন্মদিন। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা বরুণ ধাওয়ান, সামান্থা প্রভুকে এক অভিনব কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন। সামান্থা যেহেতু সারমেয়প্রেমী, তাই তাঁর পোষা প্রাণীদের প্রতি ভালবাসার জন্য তাঁকে ‘কুকুরের মা’ বলেছেন।

কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থার একটি চটকদার ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন @samantharuthprabhuoffl। তুমি চমৎকার একজন প্রতিভাবান অভিনেত্রী।”

তামান্না ভাটিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থার একটি ছবি দিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়। তোমার সামনের বছর দুর্দান্ত কাটুক এবং উজ্জ্বল থাক।”

বরুণ, যিনি নিজেও একজন পশুপ্রেমী, তিনি তাঁর পোষা কুকুরের সঙ্গে বসে থাকা সামান্থার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন @samantharuthprabhuoffl। কুকুরের মায়ের জন্যে ভালবাসা, সুখ এবং শান্তি কামনা করছি। এই বছরটি আপনার সেরা বছর হোক।”

তাপসী সামান্থাকে প্রচুর প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, “সেই মহিলার জন্মদিনের শুভেচ্ছা, যিনি নিজের মানদণ্ড ভেঙে চলেছেন প্রতিনিয়ত এবং যিনি প্রত্যাশার দেওয়াল ছাড়িয়ে বাস্তবতা তৈরি করেছেন”। কিয়ারা আদভানি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে সামান্থার একটি একরঙা ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “সর্বোচ্চ প্রতিভাবান এবং একেবারে অত্যাশ্চর্য অভিনেত্রীকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।”

চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি সামান্থার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ শুভ জন্মদিন! আপনার সামনে একটি ব্লকবাস্টার বছর কামনা করছি।”

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ