৫০ বছর বয়সে বাবা হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান

স্বাভাবিকভাবেই তাঁদের সংসারে খুশির ধুম। সুখবরটি ভগবান্ত মান নিজেই তাঁর X হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন। এবং নিজের সদ্যোজাত কন্যার ছবিও দেখালেন। সঙ্গে জানালেন, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ৬০ বছরে বাবা হয়েছেন প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকাউর সিং। IVF পদ্ধতির মাধ্যমে ৫৮ বছরে গর্ভবতী হয়েছেন সিধু মা। ২০২২ সালে সিধু হত্যার দু বছর পর তাঁর মায়ের আবার গর্ভবতী হওয়া বিষয়টি তাঁদের গ্রামে খুশির আবহাওয়া বয়ে নিয়ে এসেছিল। সবার ধারণা প্রয়াত রকস্টার গায়ক শুভদীপ সিং ওরফে সিধু মুসেওয়ালাই আবার ফিরে এসেছেন। কারণ সিধুর ভাই হয়েছে। কিন্তু IVF পদ্ধতিতে গর্ভবতী হওয়ার বয়সসীমা সাধারণ মহিলাদের ক্ষেত্রে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে থাকে।

কিন্তু সিধুর মা ৫০ বছরে কীভাবে মা হলেন, এই নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল। পঞ্জাব সরকার তা নিয়ে জবাবদিহিও চেয়েছিলেন। পঞ্জাব মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন সিধুর বাবা। কিন্তু এবার একই চমৎকার কাণ্ডের মুখোমুখি হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেই। ৫০ বছরে বাবা হলেন জনপ্রিয় কমেডিয়ান তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। তাঁদের সংসারে এল ফুটফুটে কন্যাসন্তান। ৫০ বছর বয়সে প্রথমবার সন্তানের মুখ দেখলেন ভগবান্ত মান। স্বাভাবিকভাবেই তাঁদের সংসারে খুশির ধুম। সুখবরটি নিজেই তাঁর X হ্যান্ডেলে শেয়ার করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। নিজের সদ্যোজাত কন্যার ছবিও দেখালেন। সঙ্গে জানালেন, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

এর আগে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অনুরাগীদের সুখবর দিয়ে নিজেই জানিয়েছিলেন, মার্চ মাসে তাঁর বাড়িতে সুখ আসতে চলেছে।কারণ তাঁর স্ত্রী গুরপ্রীত কৌর সাত মাসের গর্ভবতী। মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, আপনি জেনে অবাক হবেন যে আমরা ছেলে না মেয়ে তাও জানি না। আমরা পরীক্ষাও করিনি।” 

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান